Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি আনিশা

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 8, 2019 | 6:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বখ্যাত অক্সফোর্ডের শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী সংগঠন (ছাত্র সংসদ) অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। অক্সফোর্ডের ইতিহাসে আনিশাই প্রথম বাংলাদেশি, যিনি শীর্ষ সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তিন দফায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চূড়ান্ত পর্বে  ১ হাজার ৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। ৪ হাজার ৭৯২ জন ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।

এর আগে আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আনিশার এমন সাফল্যে বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ফারুক আহামেদ বলেন, ‘‌আনিশা শুধু আমার মুখ উজ্জ্বল করেনি, আমাদের দেশের মুখও উজ্জ্বল করেছে।’ আনিশার এমন সাফল্যে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

মেজর ফারুক বলেন, ‘‌‌আনিশা খুবই প্রচার বিমুখ একটা মেয়ে। স্কুল ও কলেজ পর্যায়ে রেকর্ড পরিমান মার্কস পেলেও পত্রিকা কিংবা টেলিভিশনে সাক্ষাৎকার দিতে রাজি করানো যায়নি।’ 

মেজর ফারুক আহামেদ ও রেহানা চৌধুরীর দুই সন্তানের মধ্যে আনিশা ফারুক প্রথম সন্তান। আর ছেলে জবরান ফারুক এ-লেভেলে পড়ছে। বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায় ফারুক আহামেদের গ্রামের বাড়ি।

উল্লেখ্য, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি নির্ধারণ ও দাবি নিয়ে কাজ করে, পাশাপাশি জাতীয় শিক্ষা কারিকুলামে উচ্চ শিক্ষায় সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রেও কাজ করে থাকে।

আনিশা ফারুক শুধু বাংলাদেশ নয়, এশিয়ান বংশোদ্ভূত দ্বিতীয় শিক্ষার্থী, যিনি অক্সফোর্ডের এত বড় একটি পর্যায়ে গেলেন। এর আগে ১৯৯৩ সালে ছাত্র ইউনিয়নের ক্ষমতা খর্ব করার বিলের বিরুদ্ধে প্রচারভিযান চালিয়ে প্রথম জাতিগত সংখ্যালঘু হিসাবে আকাশ মহারাজা সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বিশ্ব মেধাবীদের আনাগোনা এই বিদ্যাপিঠ প্রায় প্রতিবছরই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে সেরা তিন নম্বরে অবস্থান করে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ