Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অটিস্টিক শিশুদের বন্ধু ‘প্রয়াস’

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: April 8, 2012 | 4:03 PM

আবুল খায়ের :  একটা সময় অটিস্টিক শিশুদের নিয়ে বাবা-মার ভোগান্তি আর কষ্টের সীমা ছিল না। ছোট্ট শিশুটিও অনেক সময় তার প্রাপ্য ভালোবাসা-আদর থেকে বঞ্চিত হতো। তবে দিন বদলেছে। সরকার, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা অটিস্টিক শিশুদের চিকিত্সা সেবা দিয়ে ও তাদের পুনর্বাসনে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। ‘প্রয়াস’ অটিস্টিক শিশুদের এমন একটি পুনর্বাসন কেন্দ ।  বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানটি এখন অটিস্টিক শিশুদের বন্ধুই বলা চলে। ২০০৬ সালের ১৮ জুলাই প্রয়াসের পথচলা শুরু। সুন্দর ও মনোরম পরিবেশে প্রয়াস অটিস্টিক শিশুদের চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছে। শুধু ঢাকা সেনানিবাসে নয় দেশব্যাপী এর বিস্তার ঘটছে। চট্টগ্রাম, যশোর ও বগুড়া সেনানিবাসে প্রয়াসের শাখা চালু হয়েছে।  কুমিল্লা সেনানিবাসেও প্রয়াসের কার্যক্রম চালুর প্রস্তুতি চূড়ান্ত   বলে জানা গেছে। গত ৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে প্রয়াসের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা নেচে-গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন। প্রয়াসের পৃষ্ঠপোষক সৈয়দা শরীফা মুবীনসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসিও ছোটোবেলায় অটিজম রোগে আক্রান্ত ছিলেন। বার্সেলোনা ক্লাবের সহযোগিতায় তাকে  চিকিত্সা দেয়া হয়। ব্লাকহোল বা কৃষ্ণগহবর তত্ত্বের জনক বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংস অটিজম রোগী ছিলেন। এমন অনেক বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যারা ছেলেবেলায় অটিজমে ভুগতেন। পরে উপযুক্ত চিকিত্সা সেবা ও সহযোগিতা পেয়ে তারা নাম কুড়িয়েছেন।

অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের যত্ন ও চিকিত্সা সেবা দিলে সাফল্য দ্রুত পাওয়া যায় বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশে অটিস্টিকদের চিকিত্সা সেবা ও তাদের পুনর্বাসনে ব্যাপক অবদান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে আন্তর্জাতিক শিশু মনোবিজ্ঞানী সায়মা হোসেন পুতুল। তার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে অটিস্টিক শিশুদের পুনর্বাসন ও চিকিত্সা সেবা দেয়ার পাশাপাশি এ ব্যাপারে মানুষের মধ্যে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। তার সার্বিক সহযোগিতায় অটিজম শিশুদের পূর্ণাঙ্গ চিকিত্সা সেবা ও পুনর্বাসন কেন্দ্র গড়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক পরিমন্ডলেও অটিস্টিক শিশুদের পুনর্বাসনে সায়মা হোসেন পুতুলের রয়েছে বিশেষ অবদান। যার ফলে তিনি অটিজম মাদার হিসেবে খ্যাত। দেশ সেবার পাশাপাশি সেনাবাহিনী মহতী কাজে এগিয়ে আসতে দ্বিধাবোধ করেনি। 

অটিজম রোগটি জন্মগত। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার মস্তিষ্কের বৃদ্ধি বা পূর্ণতা লাভে বাধাগ্রস্ত হলে শিশুর অটিজম দেখা দেয়। সাধারণত জন্মের তিন বছরের মধ্যে অটিজম ধরা পড়ে। এই শিশুরা অন্যদের সঙ্গে ভাবের আদান-প্রদান, সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারে না। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেরা অটিজমে বেশি আক্রান্ত হয়। অটিস্টিক শিশুদের জন্মের পর প্রথম কয়েক বছর পর্যন্ত মস্তিষ্কের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। অটিজম নির্ণয় করার জন্য কোন মেডিক্যাল টেস্ট নেই। শিশুর যোগাযোগ ক্ষমতা, আচরণের বিকাশ পর্যবেক্ষণের মাধ্যমে এবং আইকিউ টেস্ট প্রয়োগ করে অটিজম নির্ণয় করা হয় বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV