অতিরিক্ত টিভি দেখলে শিশুর হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে:অস্ট্রেলিয়ায় চালানো গবেষণা প্রতিবেদনের তথ্য
ইউএসএনিউজ ডেস্ক: অতিরিক্ত টিভি দেখলে শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।বেশি সময় ধরে টেলিভিশন দেখলে পরবর্তী জীবনে তাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। অস্ট্রেলিয়ায় চালানো এক গবেষণা ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটির ফল বুধবার প্রকাশ করা হয়েছে।ইউনিভার্সিটি অব সিডনি পরিচালিত জরিপে দেখা যায়, ছয় থেকে সাত বছর বয়সী যেসব শিশু বেশির ভাগ সময় টিভি দেখে তাদের চোখের পেছনে ধমনি সরু হয়ে যায়। ফলে বয়সকালে তাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক বামিনী গোপীনাথ বলেন, ‘গদিমোড়া আসনে ঠাঁয় বসে থাকার বদলে সন্তানদের হাঁটা-চলার ব্যাপারে উৎসাহিত করা উচিত মা-বাবার।’ সিডনির ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় থেকে সাত বছর বয়সী দেড় হাজার শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়।গবেষণা প্রতিবেদনে বলা হয়, গবেষণায় অংশ নেওয়া শিশুরা গড়ে দিনে প্রায় দুই ঘণ্টা (১১৪ মিনিট) টিভি দেখে কাটিয়েছে। আর দিনে গড়ে ৩৬ মিনিট করে তারা বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডে (খেলাধুলা, হাঁটাচলা) অংশ নিয়েছে। ফলাফলে দেখা যায়, যেসব শিশু দিনে এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় ধরে খেলাধুলা-হাঁটাচলা করেছে তাদের চোখের পেছনের ধমনি তুলনামূলক কম সময় শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শিশুদের চেয়ে প্রসারিত ছিল। গোপীনাথ বলেন, ‘গবেষণা ফলাফলের ভিত্তিতে বলা যায়, শৈশবে অস্বাস্থ্যকর জীবনযাপন করলে পরবর্তী সময়ে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে।’ টেলিভিশনের সামনে অতিরিক্ত সময় কাটালে নড়াচড়া কম হয়, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয় এবং ওজন বাড়ে। টিভি দেখার পরিমাণ এক ঘণ্টা কমিয়ে যদি খেলাধুলা করা যায়, তাহলে শুয়ে-বসে থাকার ক্ষতিকর দিকটি এড়ানো সম্ভব। মুক্তভাবে খেলাধুলার সুযোগ থাকা উচিত এবং স্কুলগুলোতে সপ্তাহে অন্তত দুই ঘণ্টা শারীরিক কসরত বাধ্যতামূলক করা উচিত। গবেষণা প্রতিবেদনটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের আর্টেরিয়সক্লেরোসিস, থ্রম্বোসিস অ্যান্ড ভাসকুলার বায়োলজি সাময়িকীতে চলতি সংখ্যায় ছাপা হয়েছে। সূত্র : এএফপি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের