অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনে তীব্র মাথাব্যথা!

অনলাইন ডেস্ক : অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের কারণে তীব্র মাথাব্যথায় ভুগছে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষ। এ ধরনের মাথাব্যথা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। যুক্তরাজ্যের স্বাস্থ্য ও স্বাস্থ্য সদনের উত্কর্ষসংক্রান্ত জাতীয় সংস্থা (এনআইসিই) তাদের এক নির্দেশনায় এসব কথা জানায়। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যে মাথাব্যথা নিয়ে প্রথমবারের মতো নির্দেশনা দেয় এনআইসিই। এতে বলা হয়, কেউ কেউ ব্যথানাশকের দুষ্টচক্রে পড়ে আরও বেশিমাত্রায় মাথাব্যথায় ভোগে। নির্দেশনায় বলা হয়, ব্যথানাশক কীভাবে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, লোকজন উদ্বেগ থেকে মাথাব্যথা বা এ ধরনের রোগে ভোগে। তখন তারা বাড়িতে বসেই ব্যথানাশক ওষুধ সেবনের মাধ্যমে এর চিকিত্সা শুরু করে; তাতে মাথাব্যথা আরও বেড়ে যায়। যেসব পরিবারে উদ্বেগজনিত মাথাব্যথা আছে, সেসব পরিবারের সদস্যরা অতিরিক্ত ওষুধ সেবনে বেশি ঝুঁকিতে ভোগে। ওই পরিবারের সদস্যরা অন্য কোনো ব্যথানাশক ব্যবহার করলেও মাথাব্যথায় আক্রান্ত হতে পারে। নির্দেশনায় মাথাব্যথা উপশমের একটি পরামর্শ দেওয়া হয় ইংল্যান্ড ও ওয়েলসের চিকিত্সকদের। তা হলো, ব্যথায় আক্রান্ত রোগীদের তাত্ক্ষণিকভাবে ব্যথানাশক ব্যবহারের পরামর্শ না দেওয়া। মাথাব্যথা সারাতে কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক চিকিত্সাপদ্ধতি ‘আকুপাংচার’ ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests