অতীতের যেকোন সময়ের তুলনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে: নিউইয়র্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী ও ইফতার মাহফিলে ড. মোমেন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি বলেছেন, দু’দেশের কুটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে অতীতের যেকোন সময়ের তুলনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে।
নিউইয়র্কে জ্যামাইকার তাজমহল পার্টি হলে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন’ উপলক্ষে শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা ও নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, এমডি’র সভাপতিত্বে এবং নিউ আমেরিকান ভোটারর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. দিলিপ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক স্টেট গভর্ণর প্রার্থী কংগ্রেসম্যান টম সুজি, মূলধারার রাজনীতিক এলিজাবেথ ক্রাউলি, কাউন্সিলওম্যান নাটালি লি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ডা. আবুবকর সিদ্দিক, এমডি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. এম মনোয়ার হোসেন, কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, সেলিনা মোমেন, শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, ডা. বর্ণালী হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, রমেশ নাথ, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকার, হিন্দাল কাদের বাপ্পা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি এডভোকেট মো: নাছির উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, নুরুল ইসলাম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। অনুষ্ঠানে দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং নিউ আমেরিকান ভোটারর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলিপ নাথকে প্রক্লামেশন প্রদান করেন মার্কিন কংগ্রেসম্যান টম সুজি।
এসময় ড. এ কে আব্দুল মোমেনকে আয়োজক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। দেশের মানুষ সুযোগ পেয়েছে সুন্দর জীবন গড়ার।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, নিউইয়র্ক-ঢাকা রুটে ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ সরকার সকল শর্ত পূরণ করেছে। এখন আমরা যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীরা অসাধারণ অবদান রাখছে উল্লেখ করে নিউইয়র্ক-ঢাকা রুটে ফ্লাইট চালুর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতি আহবান জানান।
এসময় কংগ্রেসম্যান টম সূজি স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা নিজেদের মেধা, শ্রম, যোগ্যতা দিয়ে মুলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে। বিশেষ করে তাদের দ্বিতীয় প্রজন্ম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের অবস্থান তৈরী করে নিচ্ছে।
অনুষ্ঠানে শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং নিউ আমেরিকান ভোটারর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলিপ নাথ অতিথি সহ উপস্থিত সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion