Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অধিকতর স্বচ্ছতা এবং পূর্ণাঙ্গ ও নিরপেক্ষভাবে অপরাধ তদন্তের নিশ্চয়তার শর্ত পূরণ না হলে পদ্মায় ঋণ নয়: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: January 31, 2013 | 8:06 AM

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, অধিকতর স্বচ্ছতা এবং পূর্ণাঙ্গ ও নিরপেক্ষভাবে অপরাধ তদন্তের নিশ্চয়তার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি বিবেচনা করবে না সংস্থাটি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে ‘অ্যান্টি করাপশন ইফোর্টস ইন এ গ্লোবাল এনভায়রনমেন্ট: এ কমিটমেন্ট টু অ্যাক্ট’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসব কথা বলেন। গতকাল বিশ্বব্যাংকের ওয়েবসাইটে সংস্থাটির প্রেসিডেন্টের এই ভাষণ প্রকাশ করা হয়েছে। ওই ভাষণে জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের যেকোনো প্রকল্প ও কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘কখনো কোনো বিষয়ে অনৈতিক কিছু হলে ব্যাংককে কঠোর হতে হয়। পদ্মা সেতু প্রকল্পের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। সেখানে দুর্নীতির তথ্যপ্রমাণের বিষয়ে কর্তৃপক্ষের অপর্যাপ্ত সাড়ার কারণে গত বছরের জুনে আমরা ১২০ কোটি ডলার (এক দশমিক দুই বিলিয়ন) ঋণ প্রত্যাহার করেছি।’ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘কাজ বাধাগ্রস্ত করার কোনো অভিপ্রায় আমার নেই। আইনি ও অন্যান্য প্রক্রিয়াকে তার নিজ গতিতে চলতে দেওয়া উচিত। অধিকতর স্বচ্ছতা এবং পূর্ণাঙ্গ ও নিরপেক্ষভাবে অপরাধ তদন্তের নিশ্চয়তার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি আমরা বিবেচনা করতে পারব না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ ও অর্থনীতির জন্য এই সেতুর গুরুত্ব জেনেই আমি এমন কথা বলছি। সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা সহায়ক সংযোগ।’ জিম ইয়ং কিম জানিয়েছেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে এখনো কাজ করছে। বর্তমানে বাংলাদেশে ব্যাংকটির ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের ৩০টিরও বেশি প্রকল্প আছে। তিনি বলেন, ‘দুর্নীতির প্রশ্নে আমাদের সহনীয়তার অভাবের অর্থ এমন নয় যে আমরা বৃহত্তর উন্নয়ন কর্মকাণ্ডকে অবজ্ঞা করছি।’ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন, ‘আমি অত্যন্ত জোরালো ও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রকল্প ও কর্মকাণ্ডে যখনই কোনো দুর্নীতি উদঘাটিত হবে, বিশ্বব্যাংক সে ক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাবে।’প্রথম আলো
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পূর্ণাঙ্গ ভাষণ পড়তে নিচের লিংক দেখুন: http://www.worldbank.org/en/news/2013/01/30/world-bank-group-president-jim-yong-kim-speech-anti-corruption-center-for-strategic-and-international-studies

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV