Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

অনলাইনে অনুবাদের ব্যবহার বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 9, 2013 | 8:46 AM

অনলাইন ডেস্ক : মানুষের জীবনে নানা পরিবর্তন এনেছে ইন্টারনেট। সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে ভাষা ব্যবহারের ক্ষেত্রে। ভাষান্তরের মাধ্যমে অন্য ভাষাকে বোধগম্য করার জন্য মানুষ এখন অনলাইন নির্ভর হয়ে পড়ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ব্যবহার করে ভাষান্তর করার বিষয়টি দ্রুত বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ইন্টারনেট ব্যবহার করে ভাষান্তর করার বিভিন্ন সেবা চালু রয়েছে। সবচেয়ে জনপ্রিয় সেবা হচ্ছে ‘গুগল ট্রান্সলেট’। গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে গুগল ট্রান্সলেট ব্যবহার করে বিশ্বব্যাপী প্রতিদিন ১০০ কোটিরও বেশিবার বিভিন্ন ভাষাভাষী মানুষ নানা তথ্য অনুবাদ করছেন। গুগল ট্রান্সলেটে বর্তমানে ৬৫ টি ভাষাতে অনুবাদ করা যায়। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, ভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে যোগাযোগের গড়ে দিয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট সেবাটি ছাড়াও বিনামূল্যের জনপ্রিয় আরেকটি অনুবাদ সেবা দিচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ‘বিং ট্রান্সলেটর’ ৪০ টিরও বেশি ভাষায় অনুবাদ সুবিধা দিচ্ছে। অনলাইনে বিনামূল্যের ট্রান্সলেটর সুবিধাগুলো ছাড়াও অর্থ খরচ করে অনেক ট্রান্সলেটর সফটওয়্যার কেনা যায়, যা গুরুত্বপূর্ণ অনেক ভাষার অনুবাদ করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, মানুষের অনলাইন নির্ভরতার সঙ্গে অনলাইনে অনুবাদ সেবা ব্যবহারের হার দিন দিন বাড়ছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV