অনেক দুর্দশার পর অবশেষে বাংলাদেশের জন্য সুসংবাদ
ডেস্ক: এপ্রিলে রানা প্লাজা ধসের শোকাবহতার ভেতর দিয়েও এক টুকরো সুসংবাদের বার্তা জানিয়েছে ওর্য়াল্ড ব্যাংক। জুন মাসে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের সংখ্যা ৬ কোটি ৩০ লাখ থেকে কমে ৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন করতে যাচ্ছে। শুধু তাই নয় দারিদ্র্যের হার হ্রাস করার এ লক্ষ্যমাত্রাটি, ডেডলাইন-২০১৫ এর দু’বছর আগেই পূরণ করবে বাংলাদেশ। দারিদ্র্যসীমার নিচে বাস করা জনসংখ্যার হার কমানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ২৯.৫ শতাংশ। প্রদত্ত লক্ষ্যমাত্র অতিক্রম করে ইতিমধ্যে দারিদ্র্যসীমার হার ২৬ শতাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দৈনিক ২ ডলারের নিচে আয় করে অথবা দৈনিক ২১০০ ক্যালরির কম খাদ্য গ্রহণ করে এমন ব্যক্তিদের দরিদ্র বিবেচনা করা হয়। এবং এই হিসাবে দরিদ্র মানুষের সংখ্যা ২০০০ থেকে ২০১ পর্যন্ত ২৬ শতাংশ কমেছে। সিপিডির অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে টাইম ম্যাগাজিনকে বলেন, ক্রমবৃদ্ধিমান জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রতি দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশ করে উন্নিত করতে সক্ষম হয়েছে। ১৯৯৪ সাল থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৫.৫ শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’