নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বাসভবন : অনেক সমস্যারই সমাধান না দিয়ে আড্ডাটি শেষ হলো!
|
মাহমুদ মেনন, হেড অব নিউজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
|
||
নিউইয়র্ক : আড্ডার পুরো চরিত্রই বর্তমান ছিলো বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বাসভবনে। নিউইয়র্কের সাংবাদিকদের প্রায় সকলেই উপস্থিত। আড্ডায় বড় জমায়েত হলে ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা হবে সেটাই স্বাভাবিক। বড় দুটি গ্রুপ একদিকে নাঈমুল ইসলাম খানকে ঘিরে অন্যদিকে কামাল লোহানিকে ঘিরে কথা বলছিলেন। আলোচনায় বাংলাদেশের রাজনীতিই প্রধান ইস্যু। নাঈমুল ইসলাম খান দেশে টেলিভিশন টকশোগুলোতে নিয়মিত। তাকে কাছে পেয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। নাঈম ভাই বলেনতো এটা কি? ওটা কি? আসলে কি হতে যাচ্ছে? ইত্যাদি। সাংবাদিক হিসেবে অনেকেই জানেন অনেক প্রশ্নের কোনো উত্তর নেই, আবার অনেক প্রশ্নের উত্তর সবারই জানা, তারপরেও আলোচনার স্বার্থে কথা বলা। |
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’

আলোচনার পুরোটাই ফান। কিন্তু কেউ একজন যখন বলে উঠলেন দেশের রাজনৈতিক বিশ্লেষকের একজনের মুখে এমন কথা তাহলে সাধারণ মানুষ কি বলবে? তার কোনো উত্তর দিলেন না নাঈমুল ইসলাম খান। যা থেকে সত্যিই আগামি চার/পাঁচ মাসে দেশের রাজনৈতিক মোড়গুলো সত্যিই কোন দিকে যাচ্ছে তা কারো পক্ষেই অনুধাবন করা সম্ভব হলো না। তবে সরকারের নির্বাচিত প্রতিনিধির অধীনে নির্বাচন হবে, আর বিরোধী দলের রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনে যাবে না এই দুই অবস্থানকে অনেকটা এক বলে করা মন্তব্যের জোর প্রতিবাদ এলো ফ্লোর থেকে। ঢাকার একসময়ের ডাকসাইটে রিপোর্টার মঈনুদ্দিন নাসের ছিলেন একপাশে। তিনি বললেন, দুই পক্ষের অবস্থান পোল অ্যাপার্ট (দুই জনের অবস্থান দুই মেরুতে)। এই পোল অ্যাপার্টেও কোনো সমস্যা নেই এমন কথা বললেও নাঈমুল ইসলাম খান আর সপক্ষে যুক্তি দেখানোর সুযোগ পেলেন না। নাঈমুল ইসলাম খানকে ঘিরে ছিলেন এটিএনবাংলার ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, বাংলাপত্রিকার সম্পাদক আবু তাহের, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, পরিচয় সম্পাদক নাজমুল আহসানসহ আরও কয়েকজন।