অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা

ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার অন্তরঙ্গ সময়ের ব্যাপারে মুখ খুলেছেন। পিপলস’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিশেল ওবামা তাদের একান্ত অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছূ আনুষ্ঠানিকতার কথাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে মিশেল ওবামা প্রতিরাতে স্বামী হিসেবে ওবামার কর্তব্যপরায়ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, আলাদাভাবে তারা একে অপরকে কোন সময় দেন না। তবে দৈনন্দিন বেশ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা একে অপরকে সময় দিয়ে থাকেন। পিপলস ম্যাগাজিনকে মিশেল বলেছেন, তিনি সাধারণত আর সবার চেয়ে বেশ আগেই ঘুমাতে চলে যান। এরপর ওবামা শোবার ঘরে গিয়ে লাইট বন্ধ করে স্ত্রীকে চুমো খান এবং নানা বিষয়ে কথা বলেন বলে মিশেল জানিয়েছেন। তিনি বলেছেন, রাতে শোবার ঘরে একান্ত সময় কাটানো ছাড়াও কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে তারা একসঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পান। মিশেল বলেছেন, তাদেরকে বেশ সময় অনুসরণ করে নিয়ম মেনে চলতে হয়। তাই সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই রাতের খাবার পর্ব শেষ করতে হয়। তিনি বলেন, প্রথম আধাঘণ্টা আমরা মেয়েদের সঙ্গে কথা বলি। এরপর মেয়েদের বিদায় জানিয়ে এক সঙ্গে কিছুটা সময় কাটাই। সাক্ষাৎকারে মিশেল ওবামা আরও বলেছেন, সাঁতারের পোশাক পরিহিত অবস্থায় তিনি কখনোই ক্যামেরাবন্দি হওয়ার আশা করেন না। তিনি বলেছেন, এটা আমার অন্যতম লক্ষ্য। আমি কখনোই সাঁতারের পোশাক পরে ক্যামেরাবন্দি হতে চাই না। তিনি আরও বলেছেন, অন্য আরও বেশ কিছু খেলাধুলার মতো সাঁতারেও তিনি খুব একটা পটু নন। তিনি বলেন, আমি ডুবে মরবো না। তবে কেউ কখনও আমাকে পুলে সাঁতার কাটা অবস্থায় দেখতে পাবে না। তবে জিম করার ক্ষেত্রে এখনও তিনি স্বামী ওবামাকে ছাড়িয়ে যেতে পারেন। তবে এখন আর তিনি কোন ধরনের খেলাধুলাতে অংশ নেন না বলে মিশেল জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, শারীরিক গঠনের বিচারে ওবামার চেয়ে তার অবস্থান এখনও বেশ ভাল রয়েছে। অবশ্য এখনও তিনি ওবামাকে বুকডন দেয়ার সংখ্যা নিয়ে ঠাট্টা করেন। তবে তারা কখনও বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন না বলে মিশেল উল্লেখ করেন। মিশেল ওবামা বলেন, জিমে শরীর চর্চা করার চেয়ে আমরা এখনও অনেকটা সময় কে কতটা শরীর চর্চা করছে সেটা নিয়ে আলোচনা করে কাটাই।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক