অন্যের আয়ে ভাগ বসাতে চায়!
ঠিক এক বছর আগে ইউটিউব কোটি কোটি ডলার বিনিয়োগ করে অপেশাদারি ব্যবহারকারীদের তৈরি ভিডিওর পরিবর্তে পেশাদারি কন্টেন্টের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য, প্রথাগত টিভি নেটওয়ার্ক, নেটফ্লিক্সের মতো ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস এবং এওএল কিংবা ইয়াহুর মতো প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট কোম্পানিগুলোর কাছ থেকে বিজ্ঞাপনলব্ধ ডলারের একাংশ কেড়ে নেয়া। টম হ্যাঙ্কস, ম্যাডোনা, জে-জি অথবা অ্যাশটন কুটশারের মতো নামি-দামি তারকাদের পৃষ্ঠপোষকতাও জোগাড় করেছে ইউটিউব। জে-জি ঘোষণা করেছেন, একটি গোটা কনসার্ট ইউটিউবে তার নতুন চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে। অর্থাত্ একদা অতীব গণতান্ত্রিক ইউটিউবে এবার ধীরে ধীরে হলিউডের স্টার সিস্টেমের ছোঁয়া লাগতে চলেছে। কিন্তু এককালে যে অ্যামেচাররা গিটার বাজানো থেকে শুরু করে অন্যান্য অপ্রত্যাশিত বাহাদুরি দেখিয়ে ইউটিউব নামধারী ভিডিও-শেয়ারিং সাইটটিকে জনপ্রিয় নয়, বিশ্বজনীন করে তুলেছিল, সেই অ্যামেচাররা এখন এই ডলার-সেলিব্রিটির কাঠামোয় পড়ে নিজেদের কিছুটা অনাহুত বোধ করছে। এমনকি ইউটিউব ছেড়ে অন্যান্য প্ল্যাটফর্মে পালানোর কথাও ভাবছে। অনেক সফল ‘ইউটিবার’-রা এখন তাদের নিজেদের অ্যাপ-এর মাধ্যমে ভিডিও স্ট্রিম করা পন্থা দেখছে। তাদের বক্তব্য, কন্টেম্লট ভালো হলে অডিয়েন্স জুটবেই। ইউটিউবের বক্তব্য হলো তাদের বড় বিজ্ঞাপনদাতাদের নাকি ইউটিউবের নির্বাচিত পথ কিংবা পন্থা বেশ ভালোই লাগছে। মালিক গুগলের আয়ে এরই মধ্যে বছরে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার যোগ করে ইউটিউব। সেটা নাকি আরও বাড়বে। ওদিকে ইউটিউব এবং তার ভিডিও সৃষ্টিকারীদের মধ্যে বিরোধ একটা নতুন পর্যায়ে পৌঁছায় গত মার্চ মাসে, যখন ইউটিউব একটি অ্যালগরিদম বদলে কোনো সাইটে সামগ্রিক ভিউয়িংয়ের বদলে ভিউয়াররা গড়ে কতটা সময় কাটিয়েছে, সেটাকে গুরুত্ব দিতে শুরু করে। পেশাদারি ভিডিওতে অবশ্যই বেশি সময় কাটায় দর্শক। কাজেই এখানেও অ্যামেচাররা হিরোর বদলে হেরোর দলে। ইউটিউবের তরফ থেকে চেষ্টা চলেছে, অ্যামেচার ভিডিও কন্টেম্লট প্রোডিউসারদের আরও প্রফেশনাল বা পেশাদারি করে তোলার—তা সে প্রশিক্ষণ দিয়েই হোক বা ভর্তুকি দিয়েই হোক। ‘ক্রিয়েটর্স প্লেবুক’ থেকে ‘ক্রিয়েটর্স ক্যাম্প’, নানা ধরনের ক্রিয়েটিভ আইডিয়া খেলছে ইউটিউব কর্মকর্তাদের মাথায়। মজার কথা, ইউটিউব যে হলিউড পদ্ধতিতে যাওয়ার মুখে, তার আরও একটা প্রমাণ সম্ভবত এই যে, হবু ইউটিউব স্টাররা এখন সবাই লস এঞ্জেলেস মুখো, কেননা সেখানেই সফল, পেশাদারি ইউটিউব হিরোদের বাস। সূত্র : ডিডব্লি/আমার দেশ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests