Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

অন্য এক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: October 22, 2013 | 4:25 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হেলথকেয়ারের উপর বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় ওবামার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ডায়াবেটিস আক্রান্ত অন্তঃসত্ত্বা এক নারী অচেতন হয়ে পড়েন। প্রেসিডেন্ট নিজের বক্তব্য থামিয়ে দিয়ে সঠিক সময় তাকে ধরে ফেলেন। কারমেল এলিসন নামের ওই নারী টুইটারে প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের অনুষ্ঠানে স্যান ডিয়েগো নিবাসী কারমেল এলিসন আমন্ত্রিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং হেলথকেয়ার বিল পাস হওয়ার আগ পর্যন্ত কম খরচে স্বাস্থ্যসেবা পেতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। প্রেসিডেন্টের বক্তব্যের আনুমানিক ২৫ মিনিটের সময় এলিসন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারাতে শুরু করেন। প্রেসিডেন্ট তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন। পরে এলিসনকে স্বাস্থ্যসেবা দেয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে উপস্থিত জনতা এত দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রেসিডেন্টকে করতালি দিয়ে প্রশংসা জানায়। ওবামা তারপর রসিকতা করে বলেন, আমি বেশিক্ষণ কথা বললে এমনটাই হয়। নয় বছর বয়সে এলিসন টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হন। পরে হোয়াইট হাউজের চিকিৎসক চেক আপের পর উপস্থিত জনতাকে নিশ্চিত করেন তিনি সুস্থ আছেন। এলিসন সোমবার সিএনএনকে তার প্রতিক্রিয়ায় বলেন, বক্তব্য চলাকালীন অজ্ঞান হয়ে যাওয়ায় তিনি বেশ লজ্জিত। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত। এ সুইট লাইফ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এলিসনের জন্ম সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। তিনি ইউসি বার্কলে থেকে ২০০৬ সালে ভাষাতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সুইট লাইফ ওয়েবসাইটের বিজ্ঞানবিষয়ক সম্পাদক তিনি। স্বামীর সঙ্গে স্যান ডিয়েগো শহরে বাস করেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কম্পিউটেশনাল বায়োলজি বিভাগে কর্মরত আছেন। নুলু নামের প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এলিসনের স্বামী মাইকেল এবং চিফ টেকনোলোজিক্যাল অফিসার। মিনিট সেভেন ডট কম ওয়েবসাইটেও তিনি একই পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া এ দম্পতি একটি কম্পিউটার কোম্পানির স্বত্বাধিকারী, যার নাম আর্কাইয়ো। টুইটারে এলিসন প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর তার স্বামী মাইকেল টুইটারে লিখেছেন, আমি চেয়েছিলাম স্টেজে গিয়ে আমার স্ত্রীকে সাহায্য করতে কিন্তু পরে চিন্তা করলাম বিরত থাকাই শ্রেয়। কেননা, পোডিয়ামের দিকে অগ্রসর হলে সিক্রেট সার্ভিস ভিন্ন কিছু চিন্তা করতে পারে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ