Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

অন্য প্রযুক্তিভিত্তিক কোম্পানির মতো ফেসবুকেও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সবেচেয়ে বেশি বেতন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 4, 2012 | 10:00 AM

ফেসবুক শেয়ারের মূল্য পড়ে যাওয়ায় অনেকেই বেশ ক্ষতির শিকার হয়েছেন। তবে সেখানকার স্টাফরা এখনও বেশ মোট অঙ্কের বেতন তুলে থাকেন। এমনকি এতে ইন্টার্ন করছেন এমন অনেকেই বেশ মোটা অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছেন। বিজনেস ইনসাইডার ফেসবুকের তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের বেতনের তালিকা সংগ্রহ করে এ তথ্য প্রকাশ করেছে। অন্য যে কোন প্রযুক্তিভিত্তিক কোম্পানির মতো ফেসবুকেও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবেচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। তবে অন্য আর সব কোম্পানির চেয়ে ফেসবুক এদেরকেই বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিজনেস ইনসাইডার জানিয়েছে গুগলও এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেশি আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিজনেস ইনসাইডার জানিয়েছে জাকারবার্গ সবচেয়ে মেধারি ইঞ্জিনিয়ারদের নিজের কোম্পানিতে রাখার জন্য ১,২৯,১৩৬ ডলার পর্যন্ত দিয়ে থাকেন। বিসার্চ সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার- এই তিন পদে দায়িত্ব প্রাপ্তরাই বছরে প্রায় ১২৩০০০ ডলার ফেসবুক থেকে আয় করে থাকেন। তরুণ প্রজন্মের ইন্টার্নদের ফেসবুক অন্য কোম্পানির চেয়েও বেশি আর্থিক সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনটার্ন ৭৪,৭০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ