Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

অপটিমিস্টসের এক দশক পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: November 3, 2010 | 11:25 PM

 

 

 নিউইয়র্ক: মানবতার কল্যাণে নিবেদীত স্বেচ্ছাসেবী সংগঠন অপটিমিস্টসের এক দশক পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ মেলার আয়োজন করা হয়। গত ৩০-৩১ অক্টোবর জ্যামাইকার মেরি লুইস একাডেমীতে এই আনন্দঘন উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।৩০ অক্টোবর সকালে এই মেলার উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

 

 

 সফলতার দশ বছরের জন্য শুভ কামনা করে বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী ,এসেম্বেলী ওমেন গ্রেস মেনক, দি অপটিমিস্টস-এর চেয়ারম্যান সারওয়ার বি সালাম, সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মু, যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা বিল উইলসন,অপটিমিস্টসের বাংলাদেশ কান্ট্রি সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আব্দুস ছালাম চৌধুরী , এটর্নী এইচ ব্রুস ফিসার। মঞ্চে উপস্তিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল করিম, আইন উপদেষ্ঠা মুজিবুর রহমান , বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ জে রাশেদ প্রমূখ।

 

 

  সময় অপটিমিস্টসের কাজের সফলতার স্বীকৃতি হিসেবে এসেম্বেলী ওমেন গ্রেস মেন দি অপটিমিস্টসকে সাইটেশন প্রদান করেন। এটি গ্রহন করেন দি অপটিমিস্টসএর সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মু চেয়ারম্যান সারওয়ার বি ছালাম উদ্বোধনী পর্বে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচী , শ্রী চিন্ময় সংঘ, বাংলা একাডেমী বহ্নিশিখা সংগীত নিকেতন। সকালের অনুষ্ঠান উপস্থাপনা করেন আকবর হায়দার কিরন।

প্রথম দিন সকালের কর্মসূচিতে ছিল এবং বি গ্রুপের শিশু কিশোরদের বাংলা পড়া,বাড়ির মালিকদের সমস্যা, স্বাস্থ্য বিষয়ক, ড্রিম প্রকল্প জলবায়ু  বিষয়ে সেমিনার ওই দিন সন্ধ্যায়  যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা বিল উইলসন কানাডা থেকে আগত অপটিমিস্টসএর নিশাত আলী শাহর হাতে প্রকোমেশন তুলে দেন। এরপর সাংস্কৃতিক সন্ধায় বাংলাদেশ প্রবাসের শিল্পীরা  সংগীত পরিবেশন করেন।

৩১ অক্টোবর ২য় দিন আলোচনা,সেমিনার,  সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সব শেষে  দি অপটিমিস্টসএর সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মুর বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষনা করা হয়। দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সামিনা চৌধুরী, সৌমেন অধিকারী, সুরঞ্জিত রায়, ইভান চৌধুরী,কাবেরী দাশ, মাসুদুর রহমান, রত্না  রহমান , শান্তনীল ধর,  শাহ মাহবুব, ফারজানা পপি,  সেমন্তি ওয়াহেদ,পারমিতা মুমু, শ্রুতিকনা দাস, সবিতা দাস, কৌশলী ইমা,জিল্লুর আহমেদ,  কাজী জুয়েল, আরমান, শফিকুল ইসলাম,পলাশ, নিলয়, তানিয়া, লিংকন প্রমূখ। এছাড়াও ৎসবে মেধা ভিত্তিক প্রতিযোগিতা, অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের নাটক ‘ভালবাসা ভালবাসা’ ও ম্যাজিক পরিবেশিত হয়।  অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান ভুলভুল, শুভ পার্বতী।

 

 

 দি অপটিমিস্টস আয়োজিত দুই দিন ব্যাপী মেলায় শাড়ী, গহনা, খাবার সহ বিভিন্ন ষ্টল দেয়া হয়। বৈরী আবহাওয়া ও অনুষ্ঠান স্থল বাঙালী এলাকা থেকে দুরে হওয়ায় সকালের দিকে দর্শক-শ্রোতার উপস্থিতি আশানুরুপ ছিল না। তবে সব মিলে অপটিমিস্টসের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী  অনুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতার হৃদয়ে দীর্ঘ দিন গেঁথে থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV