অপ্টিমিস্টস এর ১৫তম বার্ষিকী এবং ফান্ড রেইজিং ডিনার ১১ অক্টোবর
নিউইয়র্কঃ বাংলাদেশের দরিদ্র এবং মেধাবী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক কল্যানে নিবেদিত যুক্তরাষ্ট্র ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন দ্য অপ্টিমিস্টস এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হবে আসছে ১১ অক্টোবর রোববার। সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির ১৩-০৫, ৪৩ এভেনিউতে অবস্থিত ফাইভ স্টার ব্যাঙ্কএট হলে। এই বিশেষ অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ভয়েস অব আমেরিকার আন্তর্জাতিক ভাষ্যকার এবং কিংবদন্তী বেতার ব্যক্তিত্ব সরকার কবির উদ্দিন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দেড় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে বিপুল সংখ্যক মানবদরদীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। নভেম্বর এর মাঝামাঝি বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকায় দ্য অপ্টিমিস্টস এর ফান্ড রেইজিং হবে এবং সেই লক্ষে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে আহবায়ক করে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের ১৭টি জেলায় বর্তমানে ১৮টি শাখার মাধ্যমে দ্য অপ্টিমিস্টস অত্যন্ত সফলতার সাথে কার্যক্রম চালিয়ে
যাচ্ছে। একটি অলাভজনক জনকল্যাণমুখী সংগঠন হিসেবে ‘দি অপটিমিস্টস্ ইনক্’-এর আত্মপ্রকাশের দেড় দশক পূর্ণ হলো। একটি সূদূরপ্রসারী
পরিকল্পনা নিয়ে মোহাম্মদ রফিক উদ্দীন চৌধুরী (রানা)এর নেতৃত্বে ৬ সেপ্টেম্বর, ২০০০ সালের এই দিনটিতে সংগঠনটি নিউইয়র্কে সরকারিভাবে যাত্রা শুরু
করে। দৃঢ় প্রত্যয় নিয়ে সেদিন যে ক্ষুদ্র উদ্যোগটি নেয়া হয়, কালের প্রবাহে সে উদ্যোগ আজ বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র শিক্ষার্থীদের
জীবনে একটি শক্তিশালী ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। অপটিমিস্টস্ এর এই দীর্ঘ ও কর্মমুখর পথযাত্রায় নিঃস্বার্থভাবে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে
সহায়তা করেছেন এবং করছেন প্রবাসের ও দেশের অসংখ্য সুহৃদ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!