Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অফিসের বস যখন কম্পিউটার!

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: December 8, 2012 | 10:36 AM

 ডেস্ক: চাকরিক্ষেত্রে যদি আপনার বস হয় কম্পিউটার তবে যেন অবাক হবেন না। কারণ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের এক কম্পিউটার বিজ্ঞানী ড্যানিয়েল ব্যারোওয়ি ও তার সহযোগীরা এ ধরনের একটি কম্পিউটার সিস্টেম উদ্ভাবন করেছেন। সম্পূর্ণ অটোমেটিক এ ‘অটোম্যান’ সিস্টেমটি অধীনস্থ কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দিতে ও তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম। ড্যানিয়েল বললেন, কোন নির্বোধ ব্যক্তির চেয়ে একটি কম্পিউটারকে বস হিসেবে পেতে চাইবো আমি। কিন্তু কম্পিউটার এখনও কিছু কাজ সমাধা করতে হিমশিম খায় যেগুলো মানুষ নিমেষেই করতে পারে। সেগুলো মাথায় রেখেই অটোম্যান সিস্টেমটি তৈরি করেছেন তিনি। বস কম্পিউটার কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দেয়া, তাদের নিয়ন্ত্রণ করা, কাজ গ্রহণ বা প্রত্যাখ্যান করা ও বেতন দেয়ার বিষয়গুলো সহজেই সমাধা করতে পারবে। কাজের গুণগত মান সুনিশ্চিত করতে পারবে এ সিস্টেম। কর্মচারীর দক্ষতা বিচারের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোন প্রযুক্তি এতে সংযোজন করা হয়নি। তবে কোন কর্মচারী কাজে ভুল করলে বা কাজ না করলে, তাকে একই কাজ পুনরায় করতে দেবে এ সিস্টেম। ইচ্ছে করে বারবার ভুল করা বা ফাঁকি দেয়ার অবকাশ নেই। কারণ, এর সঙ্গে বেতনের সম্পর্ক থাকবে। তবে সব ধরনের অফিস বা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কিছু কাজেই সীমাবদ্ধ থাকবে অটোম্যানের দাদাগিরি। তবে প্রযুক্তির ক্রমবিকাশের এ ধারায় এক সময় হয়তো ব্যাপকভাবে ব্যবহৃত হবে বস কম্পিউটার। অফিসগুলো নিয়ন্ত্রণ করবে মানুষের বদলে কম্পিউটার।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV