অবশেষে জানা গেল শরীর চুলকায় কেন!
শরীরে চুলকানির অনুভূতি তৈরির জন্য দায়ী অণুকে চিহ্নিত করতে পেরেছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এ আবিষ্কার চুলকানিজনিত রোগের চিকিৎসায় সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় বংশোদ্ভূত গবেষক সন্তোষ মিশ্র ও মার্ক হুন ইঁদুরের ওপর গবেষণা করে সাফল্য পেয়েছেন। উল্লেখ্য, ইঁদুর ও মানুষের স্নায়ুতন্ত্রে মিল আছে। তাঁদের গবেষণার বিস্তারিত প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স।
গবেষকেরা জানান, মানুষের শরীরে চর্মরোগের স্থান থেকে নিউট্রিওরটিক পলিপেপটাইড বি (সংক্ষেপে এনপিপিবি) নামের অত্যন্ত ছোট একটি অণু মেরুদণ্ডের মধ্যকার নির্দিষ্ট স্নায়ুকোষকে প্রভাবিত করে। এতে ওই স্নায়ুকোষ মস্তিষ্কে চুলকানোর অনুভূতি তৈরি করে। অণুটির কাজ বন্ধ করে দিতে নতুন ওষুধ উদ্ভাবনের চিন্তা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’