অবৈধ অভিবাসীদের পক্ষে ৪ মার্কিন কংগ্রেসওম্যান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে ৩ মুসলিমসহ ৪ কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) এক যুক্ত বিবৃতিতে করোনাভাইরাসের কারণে ফেডারেল প্রশাসনের প্রদত্ত প্রণোদনাসহ বেকার ভাতা অবৈধ অভিবাসীদের মধ্যেও বিতরণের আহবান জানানো হয়েছে।
৯ এপ্রিল প্রদত্ত এই যুক্ত বিবৃতিতে কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি (ম্যাসেচুসেটস), রাশিদা তাইয়্যিব (মিশিগান), ইলহান ওমর (মিনেসোটা) এবং আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ (নিউ ইয়র্ক) উল্লেখ করেছেন, করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে অতি সম্প্রতি ২.৩ ট্রিলিয়ন ডলারের একটি বিল পাশ হয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসরত সোয়া কোটি মানুষের প্রসঙ্গ নেই। অথচ তারা নিষ্ঠার সাথে এই আমেরিকার উন্নয়ন ও কল্যাণে অবদান রেখেছেন।বিবৃতিতে বলা হয়, এই সোয়া কোটি মেহনতি মানুষকেও করোনা-প্রণোদনার আওতায় এনে কংগ্রেসে নতুন একটি বিল শীঘ্রই উত্থাপন করা হচ্ছে। এই বিলে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিতদের মধ্যে যারা কোন ধরনের অপরাধে লিপ্ত নেই, তাদেরকেও প্রণোদনাসহ বেকার ভাতা প্রদানের বিষয়টি অন্তর্ভূক্ত হবে।
বিবৃতিতে বলা হয়, বৈধ-অবৈধ নির্বিশেষে সকলেই যাতে বিনামূল্যে করোনাভাইরাসের চিকিৎসা পান সেটিও থাকবে ঐ বিলে।
মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব পৃথকভাবে ফেডারেল প্রশাসন কাছে আহ্বান জানিয়েছেন, অবিলম্বে প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার মূল্যমানের ডেবিট কার্ড ইস্যুর জন্যে। যারা অন্তত: ৩ মাস আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদেরকেও ডেবিট কার্ড প্রদানের অনুরোধ জানান রাশিদা। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ঐ কার্ডে এক হাজার ডলার করে বরাদ্দের প্রসঙ্গও রয়েছে। এনআরবি নিউজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের