অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে আরও জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাল বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ দেশে ফেরত নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটি উল্লেখ করেছে যে, এসব সম্পদ জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪ ফেব্রুয়ারি জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, তথাকথিত “মেগা প্রকল্প”গুলো সাধারণ মানুষের জন্য খুব সীমিত সুফল বয়ে আনে, বরং সেগুলো দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ খুলে দেয়।
তিনি এসব সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে সংশ্লিষ্ট তথ্যের যথাযথ আদান-প্রদান নিশ্চিত করা, কার্যকর অংশীদারিত্ব জোরদার করা এবং এ বিষয়ে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গতবছর জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যায়িত করে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, এই রাজনৈতিক অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়। প্রেস বিজ্ঞপ্তি
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations.
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion