Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অভিবাসন আইন আরও জটিল হচ্ছে কানাডায়

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: July 8, 2013 | 1:28 AM

ডেস্ক: কানাডার অভিবাসন আইন আরও জটিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন আইন জারি হলে পরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়াও আরও কঠিন হয়ে যাবে। এখন পর্যন্ত আইন ছিল, বাবা-মার স্থায়ী অভিবাসন আবেদন মঞ্জুর হলে ২২ বছরের নিচে কোন সন্তান থাকলে তারাও বাবা-মার সঙ্গে কানাডা যেতে পারত। পহেলা জানুয়ারির পর থেকে কানাডায় যেতে চাইলে যদি ১৯ বছরের ঊর্ধ্বে কোন সন্তান থাকে তাদের পৃথকভাবে আবেদন করতে হবে। সন্তানদের আবেদন মঞ্জুর হওয়ার যোগ্য কিনা সেটা শুধুমাত্র তাদের আবেদনপত্রের ভিত্তিতে আলাদাভাবে বিবেচনা করা হবে। স্থায়ী অভিবাসন আবেদন করার যোগ্যতা নিরুপণের জন্য শিক্ষাগত যোগ্যতা ও কাজের পূর্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্টারিওর মিসিসাওগা ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ দেব পাটেল গাল্ফ নিউজকে জানান, নতুন আইনের আলোকে যে পরিবারে প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে, সে পরিবারগুলোর ক্ষেত্রে কানাডায় স্থায়ীভাবে পাড়ি জমানো অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়বে। একমাস আগে নতুন অভিবাসন আইনের ঘোষণা পাওয়ার পর থেকে আবেদনের স্তূপ জমে গেছে এবং কানাডায় স্থায়ীভাবে স্থানান্তর হতে চাওয়া অনেকেই উদ্বিগ্ন বলে জানান তিনি। কানাডার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন ওয়েবসাইটে পরিবর্তিত আইনের বিবরণ ৭ পাতার বিস্তারিত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বর্তমান আইন অনুযায়ী ২২ বছরের নিচে কোন সন্তান অবিবাহিত হলে তাদের বাবা-মার ওপর নির্ভরশীল বিবেচনা করা হয়। এছাড়াও ২২ বছরের বেশি হওয়া সত্ত্বেও যদি বাবা-মা অথবা আইনি অভিভাবকের ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে থাকে এবং পূর্ণকালীন শিক্ষার্থী হয়ে থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। অটোয়ার সামপ্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০১২-তে কানাডায় স্পন্সর করে নিয়ে যাওয়া সন্তানদের মধ্যে ৬৪,৭৫৭ জনই ১৯ বছরের নিচে যা কি না মোট সংখ্যার ৯০ ভাগ। একই বছরে ৭,২৩৭ জন আবেদনকারী ১৯ বছরের ঊর্ধ্বে এবং বাবা-মার প্রতি নির্ভরশীল। অভিবাসন আইনে নতুন পরিবর্তন আনার পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কানাডার অর্থনীতি এখনও নাজুক এবং এটাকে রক্ষা করা প্রয়োজন। কানাডার নতুন অভিবাসন আইনের আলোকে দেশটিতে পাড়ি জমানো কঠিনতর হয়ে পড়বে। তবে দেব পাটেল মনে করছেন, দেশটির চলমান সার্বিক উন্নতির জন্য নতুন ইমিগ্রান্টদের প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, নির্ভরশীল সন্তানের (ডিপেন্ডেন্ট চাইল্ড) বয়স যুক্তরাষ্ট্রে ২১ এবং অস্ট্রেলিয়াতে ২৫ বছর বিবেচনা করা হয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV