অভিবাসন ব্যবস্থা সংস্কারের পক্ষে অধিকাংশ আমেরিকান
ডেস্ক: সমপ্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস অভিবাসন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের সর্বমোট ১ কোটি ১১ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। এ বিষয়ে নাগরিক সমপ্রদায়ের অভিমত যাচাই করার জন্য ‘পিউ গবেষণা কেন্দ্র’ একটি জনমত জরিপ চালায়। জরিপে দেখা গেছে ৪ জনের মধ্যে ৩ জনই মনে করেন, অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে। জরিপে অংশগ্রহণকৃত শতকরা ৩৫ ভাগ মানুষের বিচারে অভিবাসন নীতিমালা সম্পূর্ণরূপে ঢেলে সাজানো উচিত। যেসব অভিবাসনকারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করে আসছে এবং যারা জীবন ধারণের প্রয়োজন মেটাতে সক্ষম, দেশটিতে তাদের বৈধতা পাওয়ার উপায় থাকা উচিত বলে মনে করেন ৭৩ শতাংশ মানুষ। জনমত জরিপে অংশগ্রহণকৃত ৪৪ শতাংশের মতে অবৈধ অভিবাসনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকা উচিত, পক্ষান্তরে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন দেয়াটাই বেশি কার্যকরী হবে বলে বিশ্বাস করেন ২৫ ভাগ আমেরিকান। বোস্টন বোমা হামলার পরও অভিবাসন বিষয়ে সাধারণ মানুষের মতামতে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানায় ‘পিউ’। বৈধ অভিবাসন প্রশ্নে বর্তমান নীতিমালাকে সন্তোষজনক বলে মনে করেন মাত্র ৩১ ভাগ মানুষ। ‘পিউ’-এর চালানো জরিপ কংগ্রেসে অভিবাসন বিষয়ের আলোচনা ও বিতর্কে কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে কিনা সেটা দেখার বিষয়। দেশের ৫৩ ভাগ মানুষ মনে করেন. যুক্তরাষ্ট্র সীমান্তগুলোতে অবৈধ অনুপ্রবেশ কমাতে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে সরকারের। এ বিষয়ে মাত্র ১৩ শতাংশ ভিন্নমত পোষণ করেন; তাদের মতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সরকারের তেমন কিছু করার নেই।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি