Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে আমেরিকা থেকে বিতাড়নের মুখে ভারতীয় শ শ ছাত্র

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: January 26, 2011 | 12:25 AM

ইউএসএনিউজ ডেস্ক: অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে আমেরিকা থেকে বিতাড়নের মুখে পড়েছে ভারতের শত শত ছাত্র। মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালির একটি বিশ্ববিদ্যালয়ে অভিযান এবং সেটি বন্ধ করে দিলে ছাত্ররা বিপাকে পড়ে। অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে ওই অভিযান চালানো হয়। খবর পিটিআই অনলাইনের। সান ফ্রান্সিসকোর উপকূলীয় প্রধান শহর প্লিসান্টোনের ট্রি-ভ্যালি বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে ফেডারেল কর্তৃপক্ষ অভিযান চালায়। ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা এক অভিযোগনামায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের (আইসিই) ফেডারেল তদন্ত কর্তৃপক্ষ জানায়, বিশ্বদ্যিালয়টি অবৈধভাবে বিদেশি ছাত্রদের ভিসা দিয়ে নিয়ে এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ নানা অপরাধের প্রমাণ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তাদের এক হাজার ৫৫৫ জনের মতো ছাত্র রয়েছে, যাদের ৯৫ ভাগই ভারতীয়। তাদের বেশিরভাগই দেশটির অন্ধ্র প্রদেশ রাজ্যের।আইসিইর তদন্তকারীরা জানান, বিশ্ববিদ্যালয়টিতে আবাসিক ও অনলাইন কোর্সের এসব ছাত্রের বেশিরভাগ ক্যালিফোর্নিয়ায় বাস করছে এবং বাস্তবতা হচ্ছে, তারা অবৈধভাবে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও টেক্সাসে কাজ করছে।এদিকে কয়েকজন ছাত্রকে তদন্তকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করায় সেখানে ভারতীয় ছাত্র কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV