অভিবাসন সংস্কারের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন সংস্কারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নিউ ইয়র্কে শনিবারের এ বিক্ষোভে অংশ নিয়েছিল প্রায় ৩০০০ বিক্ষোভকারী। এর বেশিরভাগই ছিলেন এশিয়ান, হিসপ্যানিক এবং আরবের অভিবাসী। প্রথমে নিউ ইয়র্কে সমবেত হয়ে পরে ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজের দিকে যাত্রা করে তারা। ক্যালিফোর্নিয়াতেও বিক্ষোভকারীরা সমবেত হয়ে হলিউড অভিমুখে যাত্রা করে। এভাবে যুক্তরাষ্ট্রের প্রায় ১৬০টি নগরীতে শনিবার অবৈধ অভিবাসীরা এক কোটি ১০ লাখ অভিবাসীর দুর্ভোগ অবসানের লক্ষ্যে অভিবাসন আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী ৩০ বছর বয়সী হনডুরাসের অধিবাসী ড্যানিক মার্টিনেজ বলেন, আমাদেরকে যারা বিরোধিতা করেন তাদের মন শান্তিপূর্ণভাবে জয় করে নিতে হবে। প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস এবং কাজ করে আসা মার্টিনেজ আরও বলেন, অবৈধ অভিবাসীদের ব্যাপারে একটি চুক্তি করিয়ে নিতেই হবে। অভিবাসীদের আত্মসম্মান এবং শ্রদ্ধার লক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন। অবৈধ শ্রমিকদের বৈধতা দেয়ার বিষয়টি সমর্থনকারী বিভিন্ন সংগঠন পরে এতে সমর্থন
দিয়েছে। আয়োজকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে একটি সমন্বিত প্রস্তাব গ্রহণে কংগ্রেসকে চাপ দিতে তারা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। এতে ১৩০০০০ মানুষ যোগ দিয়েছিল বলে তারা দাবি করেন। ডেমক্রেট মেয়র প্রার্থী বিল ডি ব্লাসিও বলেছেন, নিউ ইয়র্কে আমাদের বিশেষ কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের শহর অভিবাসীর শহর। এজন্য আমরা গর্বিত। এ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান