Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অমরত্বের প্রত্যাশা নেই বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: January 31, 2013 | 6:36 PM

 ডেস্ক : বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস বলেছেন, মৃত্যুর পর মানুষ তাঁকে মনে রাখবে কি না_তা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। বরং এর চেয়ে পোলিওসহ অন্যান্য মারাত্মক ব্যাধি নির্মূল নিয়ে তিনি অনেক বেশি চিন্তিত। গত বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি হোটেলে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, গেটস ছয় হাজার ৬০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক। কেবল মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম সম্পদের দিক থেকে তাঁর চেয়ে এগিয়ে আছেন। সাক্ষাৎকারে গেটস জানান, মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়ার পর তাঁর প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতি মনোনিবেশ করেছেন। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষগুলোর প্রতিই এখন তাঁর মনোযোগ। এ ফাউন্ডেশন রোগব্যাধি ও চরম দারিদ্র্য দূর করতে এই পর্যন্ত আড়াই হাজার কোটি ডলার দান করেছে। গেটস বলেন, ‘যেসব মানুষ পোলিওর ঝুঁকিতে আছে, তারা আমার সম্পর্কে তেমন কিছুই জানে না। জানার কথাও না। তারা কোনো রকমে নিত্যদিনের জীবন চালিয়ে নিচ্ছে। তারা এটাও জানে না যে তাদের সন্তানরা পঙ্গু হয়ে যেতে পারে।’ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তহবিলে আর তিন হাজার ৬০০ কোটি ডলার আছে। গেটস বলেন, ‘আমি ও আমার স্ত্রী মেলিন্ডা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২০ বছরের মধ্যে তহবিলের সব অর্থ খরচ করা হবে। কিন্তু তত দিনে হয়তো আমাদের কেউই বেঁচে থাকব না। কাজেই আমরা চিরন্তন কিছু সৃষ্টি করছি না। মৃত্যুর পর লোকে আমাকে মনে রাখল কি না, তা নিয়েও কোনো মাথা ব্যথা নেই।’ গেটস বলেন, ‘আমার জীবদ্দশাতেই পোলিও নির্মূল সম্ভব। এমনকি এ সময়ের মধ্যে ম্যালেরিয়াকেও নাগালের মধ্যে আনা সম্ভব।’ এর আগে গত মঙ্গলবার লন্ডনে এক বক্তৃতায় গেটস আশা করেন, টিকাদান কর্মসূচির মাধ্যমে ২০১৮ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব। সূত্র : এএফপি, গার্ডিয়ান, খালিজ টাইমস।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV