অরপি আহমেদ’র ২৬তম বই ‘যুক্তরাষ্ট্র জার্নাল’ প্রকাশিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত হল লেখক সাংবাদিক অরপি আহমেদ’র ২৬তম বই ’যুক্তরাষ্ট্র জার্নাল’। বইটি প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অনন্যা। বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। বইটির মুল্য ধার্য্য করা হয়েছে ২শত টাকা। বইটি ১৫% ছাড়ে ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলা ২০২১ এ অনন্যা ষ্টলে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে এখানকার বাংলাদেশী কমিউনিটির সাথে উঠাবসা নিত্যদিনের। বাংলাদেশী কমিউনিটিরি নিত্যদিনের ঘটনাগুলো লেখার মাধ্যমে তুলে আনবার জন্য নিয়মিত লেখা হত। সময়ের সাথে সাথে সেই লেখাগুলোর অনেক লেখাই হারিয়ে গেছে জীবন আর জীবিকার প্রয়োজনে। অনেক লেখাই হারিয়ে গেছে যুক্তরাষ্ট্রের কঠিন পথচলার পথে। তারপরেও কিছু কিছু লেখা রয়ে গেছে পত্রিকার পাতায় কম্পিউটারের স্টোরেজে। যুক্তরাষ্ট্র জার্নাল যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটির কিছু ঘটে যাওয়া ঘটনা। যা এই প্রথমবই আকারে তুলে আনবার চেষ্টা করা হয়েছে।অরপি আহমেদ গত তিন দশক ধরেই লেখালেখি সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃতদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই যুগেরও বেশি সময়। প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস কবিতা সহ নানা বই। পড়াশুনায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) এবং ব্যবস্থাপনায় মাষ্টার্স অব কমার্স (এমকম) ডিগ্রী লাভ করেন। সাংবাদিকতা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য নানা অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে আইটি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের