Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ, ডাফলো ও ক্রেমার : নোবেলজয়ী বাঙালি কে এই অভিজিৎ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: October 14, 2019 | 12:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কলকাতায় জন্ম নেওয়া বাঙালি অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল পাওয়া অভিজিৎ দ্বিতীয় বাঙালি। নোবেল কমিটির ঘোষণায় আজ সোমবার তার সঙ্গে যৌথভাবে আরও দুই অর্থনীতিবিদ এ সম্মানে ভূষিত হয়েছেন। তারা হলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও মার্কিন নাগরিক এস্থার ডাফলো ও মাইকেল ক্রেমার।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মোহাম্মদ ইউনূসের পরে চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক।

নোবেল কমিটি জানিয়েছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার নতুন হাতিয়ারের সন্ধান দেওয়ায় তিন অর্থনীতিবীদকে এ পুরস্কার দেওয়া হয়। নোবেলজয়ী অভিজিতের স্ত্রী বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন। একই সঙ্গে অর্থনীতিতে বিশ্বের দ্বিতীয় নোবেলজয়ী নারীর খেতাবও পান তিনি।

কে এই বাঙালি?

বিশ্বের দরবারে বাঙালির নাম উজ্জ্বল করা অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। ৫৮ বছর বয়সী এই বাঙালি পড়াশোনা করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও ‍যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৮ সালে পিএইচডি করেছেন হার্ভার্ড থেকেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত। এখানে তিনি ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর হিসেবে অর্থনীতি পড়াচ্ছেন। অভিজিৎ বর্তমানে এমআইটির ফুর্ড ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপকও। অভিজিৎ ব্যানার্জি, আব্দুল লতিফ জামিল পুভার্টি অ্যাকশন ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা এবং কনসোর্টিয়াম অন ফিন্যান্সিয়াল সিস্টেমস অ্যান্ড পোভার্টি এর একজন সদস্যও। এছাড়াও তিনি অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ এর সাবেক প্রেসিডেন্ট, সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চ, কিইল ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অব আর্টস এন্ড সায়েন্স এবং ইকোনমিক সোসাইটির সম্মানিত ফেলো। এছাড়াও তিনি পুর ইকোনমিকস এর একজন সহকারী লেখকও।

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে গবেষণার জন্য ২০১৩ সালে তিনি ও তার স্ত্রী এস্থার ডাফলো যুগ্মভাবে ‘আব্দুল লতিফ জামিল প্রভার্টি অ্যাকশান ল্যাব’ গড়ে তোলেন। তাদের পরীক্ষামূলক গবেষণাকেই সম্মান জানালো নোবেল কমিটি।

বর্তমানে মার্কিন নাগরিক অভিজিৎ ব্যানার্জি জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ২১শে ফেব্রুয়ারি। ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন হার্ভার্ড থেকে।

এস্থার ডুফলো

অন্যদিকে ফরাসী বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক এস্থার ডুফলো হলেন গত ৫০ বছরে দ্বিতীয় নারী, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। এর আগে ২০০৯ সালে এলিনর ওসট্রম নোবেল জিতেছিলেন। তবে অর্থনীতিতে নোবেল জয়ীদের মধ্যে ডুফলোই সর্বকনিষ্ঠ।

১৯৭২ সালে প্যারিসে জন্মগ্রহণ করা এস্থার ডুফলো এখন এমআইটিতে কর্মরত আছেন। তবে মাইকেল ক্রেমার কাজ করছেন হার্ভার্ডে। এমআইটিতে আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব-এর সহপ্রতিষ্ঠাতা এস্থার ডুফলো ইতিহাস ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন প্যারিসে। পরে এমআইটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি ১৯৯৯ সালে। তিনি আমেরিকান ইকনোমিক রিভিউ-এর সম্পাদক।

অভিজিৎ বিনায়ক এস্থার ডুফলোকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি করেন। ২০১৫ সালে তিনি ফরাসি বংশোদ্ভূত ডুফলোকে বিয়ে করেন।

অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমার এই তিনজনই অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফেলো হিসেবে কাজ করেছেন এবং বেশ কিছু বইয়ের লেখক। যৌথভাবে নোবেল পাওয়াতে পুরস্কারের অর্থ হিসেবে নব্বই লক্ষ সুইডিশ ক্রোনার এখন তাদের মধ্যে সমবন্টন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV