Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 31, 2013 | 2:45 PM

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংস্কার না করা হলে বিশ্বের বাকি দেশগুলোতেও বিশেষ করে ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের প্রশ্নে সমঝোতার শামিল হবে। ওবামা বলেছেন, আমরা যদি এ ধরনের বিনিয়োগ এবং সংস্কার না করি তাহলে সারা বিশ্বের সঙ্গে আমাদেরকে আপস করার প্রস্তাব করার শামিল হবে। কারণ তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের গতি থেমে নেই। তিনি বলেন- চীন, জার্মানি এবং ভারতের মতো দেশগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বসে থাকতে পারে না। কোন কিছু না করে বসে থাকলে মধ্যবিত্ত শ্রেণীর কোন উপকার হবে না। ওয়াশিংটনের রাজনৈতিক স্থবিরতার সমাধানে একটি ফ্রেমওয়ার্কের প্রস্তাব এবং কংগ্রেসকে বেশ কিছু প্রমাণিত ভাবনার প্রতি সম্পৃক্ত করার চেষ্টা করে প্রেসিডেন্ট ওবামা বলেছেন টেকসই শিল্প এবং ভবিষ্যতে প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে এমন খাতে ভাল বেতনে ভাল ভাল কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে দেশকে এখন নজর দেয়া প্রয়োজন। তিনি বলেন ১৯৯০ এর দশকের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে কর্মসংস্থানের সুযোগ নেমে যায়নি। এটি আসলে আরো বৃদ্ধি পেয়েছে। ওবামা বলেন আমি করের মাত্রা কমিয়ে আনতে চাই। এর ফলে বিভিন্ন শিল্প স্থাপনা বন্ধের ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন তারা নতুন করে বিনিয়োগে আগ্রহী হবেন। প্রেসিডেন্ট ওবামা ৪৫টি নতুন উৎপাদন উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, ইউনিভার্সিটি এবং বিভিন্ন সংস্থার যোগসূত্র থাকার ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা সমপ্রদায় উচ্চপ্রযুক্তির কর্মসংস্থানের যোগ্য হয়ে ওঠার সুযোগ পাবেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের ভেতরই তিনি এসব প্রতিষ্ঠান গড়ে তোলার পক্ষপাতি। দেশের বাইরে এসব প্রতিষ্ঠান গড়ে তুলে কোন লাভ হবে না। যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে উল্লেখ করে ওবামা বলেন, অনতিবিলম্বে জনগণের কাজের ব্যবস্থা করতে আমি ফিক্স ইট ফার্স্ট বলে যে পরিকল্পনার কথা বলেছি কংগ্রেসের উচিত সেটা পাস করা। যুক্তরাষ্ট্রের ১০০০০০ সেতু এখন মেরামতের উপযোগী বলে উল্লেখ করেন তিনি। এসব খাতেই জরুরি ভিত্তিতে জনগণকে কাজ দেয়া সম্ভব হবে। তিনি জ্বালানি খাতেও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। সেই সঙ্গে প্রেসিডেন্ট ওবামা রপ্তানি বৃদ্ধির প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের রপ্তানির পরিমাণ আরও বাড়াতে হবে। সারা বিশ্বে আমাদের পণ্য ছড়িয়ে দিতে হবে। ওবামা বলেন, এক বছর আগে কোরিয়ার সঙ্গে আমি একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছিলাম। কারণ তাদের উৎপাদিত হুন্দাই পণ্য আমেরিকাতে দেদারসে বিক্রি হচ্ছে। কিন্তু সে পরিমাণ আমাদের জিএম গাড়ি সেখানে বিক্রি হচ্ছে না।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV