অর্থমন্ত্রী মুহিতের একান্ত সচিব সিরাজের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের মতবিনিময়
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের উদীয়মান নেতা এবং সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একান্ত সচিব জাভেদ সিরাজের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার। এ উপলক্ষ্যে গত ২০ মার্চ সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার-এর ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী। মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক নেতা জামাল হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আতিক ও সহ সভাপতি দরদ মিয়া রনেল। খবর ইউএনএ’র।
সভায় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা পংকি মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক রহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জাভেদ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং অনুষ্ঠানের মাঝে আওয়ামী পরিবারের পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। যুবলীগ নেতা ইফজাল আহমেদের সঞ্চালনায় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য অর্থমন্ত্রীসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি অক্ষুন্ন রেখে বৃহত্তর সিলেট তথা দেশের উন্নয়নÑঅগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। সভায় বক্তাদের কেউ কেউ অর্থমন্ত্রী মুহিতের অবসর গ্রহণের পর যোগ্য নেতৃত্ব শূন্যতার আশংকা প্রকাশ করে আগামী দিনে বৃহত্তর সিলেটের সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন এবং অর্থমন্ত্রী মুহিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জাভেদ সিরাজ তার বক্তব্যে প্রবাসে তাকে সম্মানিত করায় আওয়ামী পরিবারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীরা আমাকে সম্মানিত করার মধ্য দিয়ে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিলেন। তিনি বলেন, বৃহত্তর সিলেট তথা দেশের কল্যাণে আমি আমার সাধ্যমত কাজ করবো। তিনি বলেন, দেশ ও প্রবাসের আওয়ামী পরিবার যদি ঐক্যবদ্ধ থাকে জননেত্রী শেখ হাসিনার সরকার আগামী নির্বাচনেও বিজয়ী হবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল