অর্থ পাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের রিভিউ আবেদন খারিজ

ইউএসএনিউজ ডেস্ক: অর্থ পাচার মামলায় সুপ্রিম কোর্টের একটি রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন।এ সময় তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভুঁইয়া,ব্যারিস্টার রিয়াজউদ্দীন প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন আনিসুল হক।
গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের ওই রায়ে বলা হয়েছিল, তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে। ওই রায় ‘অস্পষ্ট’ দাবি করে ২ মে তারেক রহমানের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়।৩০ মে উভয় পক্ষে শুনানি গ্রহণ শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ৯ টায় আদালত এজলাসে আসন নেয়ার পর আদালত ‘ডিসমিসড’ বলে সংক্ষিপ্ত আদেশ দেন।এ ব্যাপারে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘তারেক রহমানের বিরদ্ধে যে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে তার কোনও প্রমাণ নেই। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের