Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অর্ধেকেরও বেশি স্প্যাম ম্যাসেজ পাঠাচ্ছে ২০টি আইএসপি!

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: March 18, 2013 | 2:33 PM

তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে ক্রমেই ইন্টারনেটের উপরে নির্ভর হয়ে পড়ছে মানুষ। বিশ্বের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ এখন ইন্টারনেটের সাথে যুক্ত। আর ইন্টারনেটে যারা যুক্ত রয়েছেন, তাদের সবচেয়ে বেশি ব্যবহূত সার্ভিসের মধ্যে অন্যতম ইমেইল। বিভিন্ন ধরনের ইমেইল সার্ভিস ব্যবহার করে থাকেন সকলেই। প্রাত্যহিক যোগাযোগের জন্য ইমেইলের কোনো বিকল্প নেই। কেবল ব্যক্তিগত যোগাযোগের জন্যই নয়, প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্যও ইমেইলের উপরেই নির্ভর করে থাকে সকলেই। তবে ইমেইলের ক্ষেত্রে স্প্যামিংয়ের মুখোমুখি হননি, এমন মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত মুশকিল। প্রতিনিয়তই স্প্যাম ম্যাসেজের জ্বালায় অস্থির হয়ে থাকে অনেকেই। হাজার হাজার স্প্যাম ম্যাসেজের ভিড়ে অনেক সময় অনেক জরুরি ইমেইলও খুঁজে পাওয়া যায় না। অবাক করার মতো তথ্য হচ্ছে, গোটা বিশ্বে প্রতিনিয়ত যে লক্ষ লক্ষ স্প্যাম ম্যাসেজ আদান-প্রদান হচ্ছে, তার অর্ধেকেরও বেশি স্প্যাম ম্যাসেজ এবং ফিশিং মেইল পাঠানো হয়ে থাকে মাত্র ২০টি আইএসপি থেকে! হ্যাঁ, এমন তথ্যই জানিয়েছে হল্যান্ডের গবেষক গিয়োভেন সিজার মোরেইরা মোউরা। ৪২ হাজারেরও বেশি আইএসপি’র উপর গবেষণা চালিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। স্প্যাম এবং ফিশিং মেইল পাঠানো আইএসপিগুলোর অবস্থান আবার বেশিরভাগই ভারত, ভিয়েতনাম এবং ব্রাজিলে। তবে সবচেয়ে বেশি স্প্যাম করা আইএসপির অবস্থান যুক্তরাষ্ট্রে। আর স্প্যামের শিকারের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে টার্গেট করা হয়ে থাকে এশিয়ার নেটওয়ার্কগুলোকে। মোউরা জানিয়েছে, অনেক ক্ষেত্রেই একটি আইএসপি একই ধরনের স্প্যাম ম্যাসেজ এবং অনেক সময়ে ম্যালওয়্যারও পাঠিয়ে থাকে। স্প্যাম করার ক্ষেত্রে শীর্ষ আইএসপি হিসেবে এই গবেষণায় উঠে এসেছে ভারতের বিএসএনএল-এর নাম। মোউরা জানিয়েছেন, স্প্যাম ম্যাসেজ বা ফিশিংয়ের উত্স সম্পর্কে অবগত হওয়া সম্ভব হলে নিরাপত্তা বিষয়ক টুলস সহজে তৈরি করা সম্ভব। এক গবেষণাপত্রে তিনি বলেন, ‘অনলাইন আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপত্তা বিশেষজ্ঞরা যদি কার্যকরী টুলস তৈরি করতে চান, এগুলোর উত্স নেটওয়ার্কের তথ্য তাদের সহায়তা করবে।’  মোজাহেদুল ইসলাম/ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV