অর্ধেক মার্কিনি উইকিপিডিয়া,৬১ শতাংশ ফেইসবুক ব্যবহার করেন
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারী পূর্ণ বয়স্ক অর্ধেক সঠিক তথ্যের জন্য উইকিপিডিয়া ব্যবহার করেন। উইকিপিডিয়ার ১০ বর্ষ পূর্তিতে এক রিপোর্টে গতকাল এ তথ্য জানানো হয়েছে। পিউ পরিচালিত ইন্টারনেট অ্যান্ড আমেরিকান লাইফ প্রজেক্ট শীর্ষক এক জরিপে দেখা যাচ্ছে ২০১০ সালের মে মাসে ৫৩ ভাগ পূর্ণ বয়স্ক আমেরিকান উইকিপিডিয়া ব্যবহার করেছেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৬ শতাংশ। মার্কিন তরুণদের মধ্যেও এর ব্যবহার বাড়ছে। পিউ বলছে, ৩০ বছরের নিচে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬২ শতাংশই উইকিপিডিয়া ব্যবহার করে। কিন্তু ৬৫ বা তদুর্ধ্ব বয়সের ব্যবহারকারীদের মধ্যে উইকিপিডিয়া ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৩৩ শতাংশ। পিউ বলছে, উইকিপিডিয়া তাৎক্ষণিক বার্তা পাঠানোর চেয়েও বেশি জনপ্রিয়। তবে এটি প্রতিযোগিতায় ফেইসবুকের চেয়ে পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীই ফেইসবুক ব্যবহার করে থাকেন।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes