Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

অলিম্পিক আয়োজক কমিটিতে বাংলাদেশী ড. মোহাম্মদ আবদুল বারী

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: August 1, 2012 | 7:22 PM

376849_439516826071672_1941055355_n.jpg

তারেক চৌধুরী, লন্ডন : গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত অলিম্পিকের এবারের আসরের আয়োজক লন্ডনের বোর্ড মেম্বারের ১৯ জনের তালিকায় রয়েছে এক বাংলাদেশীর নাম। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় এ খবরটি লন্ডন অলিম্পিক ২০১২-এর ওয়েবসাইটে দেয়া হয়েছে। আর বাংলাদেশী এ কৃতী সন্তান হলেন ড. মোহাম্মদ আবদুল বারী, এমবিই। লন্ডনে আসার আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পদার্থবিদ্যায় পিএইচডি করার জন্য তিনি ইংল্যান্ডে আসেন। উচ্চশিক্ষা সমাপনান্তে তিনি সেখানে শিক্ষকতা পেশা বেছে নেন। বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী। লেখক ও প্যারেন্টিং কনসালটেম্লট ড. বারী লন্ডনের প্রথম মসজিদ ‘ইস্ট লন্ডন মসজিদ’ এবং লন্ডন মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি ২০০৬-২০১০ সাল পর্যন্ত মুসলমানদের সর্ববৃহত্ সংগঠন ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। ড. বারী যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মুসলিম এইডের কার্যকরী কমিটির সেক্রেটারি। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাকে মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাব দেয়া হয়। অলিম্পিকে প্রথম মুসলিম হিসেবে এ বিরল সম্মান অর্জন করলেন তিনি। গ্রামের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলা সদরে। ইউরোপের বৃহত্ মসজিদ ইস্ট লন্ডন মসজিদ ও সেন্টার লন্ডন মুসলিম সেন্টার প্রতিষ্ঠায় ড. বারীর নিরলস অবদান অনেক। তারই সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপের মুসলিমের প্রাণকেন্দ্র লন্ডন মুসলিম সেন্টার। এখন তারই নেতৃত্বে অচিরেই উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের মুসলিম মহিলাদের মালটিপারপাস সেন্টার দি মরিয়ম সেন্টার। ড. আ. বারী ইউকের প্রখ্যাত প্যারেনটিং বিশেষজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষক। তার ইউকের মূলধারা পাবলিশিং মিডিয়ার সুলেখক হিসেবে সুখ্যাতি রয়েছে। তার ইংরেজিতে লেখা ৪টি বই এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ড. আ. বারী ইউরোপের একজন সফল দাওয়া সংগঠক ও লেকচারার। ব্রিটেন মালটিকালচারাল সোসাইটি ও বাংলাদেশী কমিউনিটি তথা মুসলিম কমিউনিটির উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV