অলৌকিক!
ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি ১৬ তলাবিশিষ্ট অ্যাপার্টমেন্টের ওপর থেকে বহু নিচে সোজা আরেকটি নিচু ভবনের ছাদে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন ২০ বছরের বৃটিশ তরুণ টম স্টিলওয়েল। তিনি ভালোভাবে সেরে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্টিলওয়েলের ঘাড়ে ও পিঠে জখম, হাতের কব্জি ভাঙা ছাড়া তেমন গুরুতর কোন আঘাত ধরা পড়েনি। তিনি শরীরের অভ্যন্তরীণ কয়েকটি অংশে আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে ওই তরুণ ভবনের ১৫ তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে আবিষ্কার করেন দরজা ভেতর থেকে আটকে গেছে। তার কাছে কোন চাবি ছিল না। তিনি সিদ্ধান্ত নেন ওপরের তলায় গিয়ে সেখানকার ব্যালকনি থেকে সোজা লাফ দিয়ে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে পড়বেন। কিন্তু এতো উদ্ভট কাজ করতে গিয়ে তিনি যে নিজের প্রিয় প্রাণটা হারাতে পারেন, সেটা বোধ হয় মাথায় আসেনি। তবুও তার পরম সৌভাগ্য। নিজের ব্যালকনিতে নামতে পারেননি তিনি। সোজা গিয়ে পড়েছেন কাছেই বহু নিচুতে থাকা একটি ভবনের ছাদে। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক মনে করা হলেও, পরে তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে উল্লেখ করেন চিকিৎসকরা।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’