অসুস্থতার জন্য অফিসের চেয়ার-টেবিলই দায়ী!
দীর্ঘক্ষণ বসে ও সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না I যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, অফিসে চেয়ার-টেবিল ঠিকমতো না বসানো আর কাজের স্থানটি সুবিধাজনক না হওয়ায় অসুস্থ হয়ে পড়া অভিযোগকারীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি গবেষকেরা জানান, একটি অফিসের এক তৃতীয়াংশ কর্মীই অসুস্থ হয়ে পড়ার জন্য ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলার জন্য অফিসের কর্ম পরিবেশকে দায়ী করেন। এর মধ্যে অধিকাংশের অভিযোগ, অফিসের ডেস্ক ঠিকমতো না বসানোর ফলেই তাঁরা অসুস্থ হন এবং তাঁদেরকে শেষপর্যন্ত চিকিত্সকের শরণাপন্ন হতেই বাধ্য হতে হয়। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। গবেষকেরা জানিয়েছেন, অফিসের কর্মীদের মধ্যে ৭০ শতাংশেরই পিঠ বা কোমরে ব্যথা, বিষণ্নতায় ভোগার কথা জানিয়েছেন। বছরে প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এ নির্দিষ্ট কারণটি দেখিয়ে অফিস কামাই করেন২০ শতাংশ কর্মী। পাঁচ শতাংশ কর্মীর ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে। অফিসে মানানসই চেয়ার টেবিল সরবরাহ না করার অভিযোগ থাকে ৪০ শতাংশ কর্মীর ক্ষেত্রেই। গবেষকেরা জানিয়েছেন, অফিসের কর্ম পরিবেশের সঙ্গে কর্মীদের স্বাস্থ্যের বিষয়টি জড়িত। অনেক ক্ষেত্রেই অফিস কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেন না। গবেষণায় দেখা গেছে, কাজের পদ্ধতি ও কাজের উপকরণের সঙ্গে ভালো কর্ম পরিবেশের বিষয়টি প্রভাব ফেলে। যাঁরা অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাঁদের ঠিকভাবে বসার নিয়মকানুন মেনে চলার ও ডেস্ক ঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন গবেষকেরা। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে অফিস কর্তৃপক্ষকে অফিসে চেয়ার-টেবিল, ডেস্ক ঠিকমতো বসানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’