Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামরণের পক্ষে হকিং

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: September 18, 2013 | 3:08 PM

 

স্টিফেন হকিংকঠিন অসুস্থতার কারণে যাঁদের বাঁচার আশা একেবারেই নেই, তাঁদের সম্মানজনক স্বেচ্ছামৃত্যুর অধিকার আছে বলে মত দিয়েছেন ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি বলেছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব লোক যদি আত্মহত্যা করতে চান, তাহলে তাতে বাধা না দিয়ে বরং সহযোগিতা করা উচিত। তাঁদের স্বেচ্ছামৃত্যুতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ারও বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি।

তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হকিং’-এর মুক্তিলাভকে সামনে রেখে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে স্টিফেন হকিং এ কথা বলেন। ভার্টিগো ফিল্মসের নির্মাণ করা ওই প্রামাণ্য চলচ্চিত্রটি আগামী ২০ অক্টোবর যুক্তরাজ্যে মুক্তি পেতে যাচ্ছে।  
সাক্ষাত্কারে হকিং বলেন, ‘আমি মনে করি, দীর্ঘ অসুস্থতায় নিপতিত মানুষ যদি যন্ত্রণাময় জীবনের পরিসমাপ্তি চান, তাহলে তাঁদের তা করার অধিকার থাকা উচিত। সেই সঙ্গে স্বেচ্ছামৃত্যুতে সহযোগিতাকারীদেরও আইনি ঝামেলা থেকে মুক্ত রাখা উচিত।’

এ সময় তিনি নিজের জীবনের একটি ঘটনার কথা স্মরণ করেন। একবার তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তখন তাঁকে জীবনরক্ষাকারী যন্ত্রের (লাইফসাপোর্ট) মাঝে রাখা হয়েছিল। তাঁর স্ত্রীকে বিকল্প সুযোগ হিসেবে সেই যন্ত্রের সুইচ বন্ধের অনুমতি দেওয়া হয়েছিল।

২১ বছর বয়সে মোটর নিউরোন রোগে আক্রান্ত হয়েছিলেন স্টিফেন হকিং। তখন চিকিত্সকেরা বলেছিলেন, বড়জোর দুই-তিন বছর তিনি বাঁচবেন। কিন্তু বেঁচে আছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস। তবে এই দীর্ঘ সময় তাঁর চলাচল হুইল চেয়ারে।

বিশেষ সেন্সরের মাধ্যমে তিনি ভাবপ্রকাশ করেন। তাঁর লেখা  ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ সারা বিশ্বে অন্যতম সর্বাধিক পঠিত বা বিক্রি হওয়া বই।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ