অসুস্থ মেয়েকে হাসপাতালে না নিয়ে সুস্থতা কামনায় উপবাস : অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বাবা-মা’র কারাদণ্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর মেয়েটি প্রচণ্ড পেটের ব্যথায় মারা যায়, যেটিকে তার বাবা-মা ঋতুস্রাবের ব্যথা ভেবেছিলেন। সম্প্রতি এই জার্মান দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রিয়ার ক্রেমস আন ডেয়ার ডোনাউ এর আদালত। মামলার শুনানির সময় মেয়েটির বাবা দাবি করেন, মৃত্যুর আগে তিনি নিজের মেয়ের সুস্থতা কামনায় উপবাস করেছিলেন। আদালতকে তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল ঈশ্বর ওকে সুস্থ করে দেবেন।’ ডয়েচে ভেলে
ঐ জার্মান দম্পতির সন্তানের সংখ্যা মোট আট জন। সন্তানদের নিয়ে কয়েকবছর আগে জার্মানি থেকে অস্ট্রিয়ায় চলে আসেন তারা। স্কুলে না পাঠিয়ে সন্তানদের ঘরে লেখাপড়া করাতে চান বলেই অস্ট্রিয়ায় বসবাসের সিদ্ধান্ত নেন ওই দম্পতি। অগ্নাশয়জনিত রোগে মারা যাওয়া মেয়েটি প্রথম অসুস্থ হয়েছিল ২০১৭ সালে। চিকিৎসা না করানোয় সুস্থ হচ্ছিলনা মেয়েটি। প্রতিবেশীরা তখন বিষয়টি স্থানীয় শিশু সুরক্ষা সংস্থাকে জানালে তারা জরুরি ভিত্তিতে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেন। সেসময় ওই জার্মান দম্পতি তাদের মেয়েকে ডাক্তারের কাছে নেয়ার আশ্বাস দিলেও পরবর্তী দুই বছর পর্যন্ত তাকে আর ডাক্তারের কাছে নেয়া হয়নি।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency