অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ইউএসএনিউজ ডেস্ক: ওয়াটসনের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাদেশকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া।তখনও হাতে ছিলো ১৪৪ বল।শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার জুম আলট্রা একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ২২৯ রান করে বাংলাদেশ।
ওয়াটসন মাত্র ৯৬ বলে ১৫টি বিশাল ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ৯৬ বলে ১৮৫ রানে অপরাজিত থাকেন। আর অসিরা সে সুবাদে মাত্র ২৬ ওভারেই বিশাল জয় হস্তগত করে ৩ ম্যাচে ২-০ ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করলো।শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দল মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকের সুবাদে খেলায় ফিরে আসে।ষষ্ঠ উইকেটে এ দুজন যোগ করেন ৭৯ রান ।দলীয় ১৬৭ রানে রিয়াদ (৩৮) বিদায় নিলেও অবিচল ছিলেন রহীম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ রানে। রহীমের ৮০ বলের ইনিংসটিতে ৯টি চার ও ১টি ছয় রয়েছে। একদিনের ক্রিকেটে এটি রহীমের অষ্টম অর্ধশতক।
প্রথম ৩০ ওভারে ১০০ রান তোলা বাংলাদেশ শেষ ২০ ওভারে তোলে ১২৯ রান।আর ব্যাটিং ‘পাওয়ার প্লে’র ৪ ওভারে রহীম তান্ডবে ৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।এর আগে ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৮৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নাফীস। উপরের সারির অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে লড়াইয়ের ক্ষেত্র তিনিই তৈরি করেছিলেন। সাজঘরে ফেরেন ক্রিকেট জীবনের দ্বাদশ অর্ধশতকের পরই, ৫৬ রানে। তার ৭৩ বলের ইনিংসটি সাজান ছিল ৬টি চার দিয়ে।এর আগে একে একে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (৯), রকিবুল হাসান (০), ইমরুল কায়েস (৫) ও তামিম ইকবাল (৫)। এক পর্যায়ে স্বাগতিকরা ২৮ রানে ৩ উইকেট হারিয়েছিল।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন ৩ উইকেট নেন ৫৪ রানে। স্টিভেন স্মিথ ২ উইকেট নেন ৩৪ রানে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030