Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অ্যাটর্নি মঈন চৌধুরী ডেমোক্রেটিক পার্টির যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: November 24, 2016 | 8:31 AM

নিউইয়র্ক : ডেমোক্রেটিক পার্টির যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট লিডার হলেন এক্সিডেনট কেইস ও ইমিগ্রেশন বিষয়ক মার্কিন সুপ্রিমকোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। পার্টির নিউইয়র্কের কুইন্স কাউন্টি কনভেনশনে সর্বসম্মতিক্রমে তাকে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে নির্বাচিত করা হয় গত ২১ অক্টোবর। বাংলাদেশি-আমেরিকান মঈন চৌধুরী একমাত্র অ্যাটর্নি, যিনি প্রথমবারের মত কোনো কুইন্স কাউন্টিতে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসাবে নির্বাচিত হলেন।
ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ সেক্রেটারি মাইকেল রাইসের উপস্থাপনায় সকল ডিস্ট্রিক্ট লিডারসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, অ্যাসেম্বলিম্যান বিবিয়ান কুক, ফ্যাঙ্ক বোলজ, মাইকেল ডেডেকার, ফ্রান্সিসকো ময়া, কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান প্রমুখ।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে স্থানীয় সময় বুধবার রাতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মঈন চৌধুরী তার ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হওয়ার কথা জানান। এসময় তিনি জানান, এখন আরো বড় পরিসরে পার্টির জন্য কাজ করার সুযোগ পাবেন তিনি।

মিট দ্য প্রেসে মঈন চৌধুরী আগামীতে ডেমোক্রেটিক পার্টিকে আরো শক্তিশালী করতে সিনেট ও কংগ্রেসে অধিক আসন লাভের জন্য আমেরিকার বিভিন্ন কংগ্রেশনাল আসনে ব্যাপক প্রচারের জন্য সবার সহযোগিতাও কামনা করেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, একজন বাংলাদেশি-আমেরিকান হিসাবে এই প্রাপ্তি আমার জন্য এবং বাংলাদেশি ও সাউথ এশিয়ানদের জন্য বড় অর্জন। ইমিগ্র্যান্টদের স্বার্থে ভবিষ্যতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশা ব্যক্ত করেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা ছিল।
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও হবিগঞ্জ জেলার কৃতি সন্তান অ্যাটর্নি মঈন চৌধুরী বিগত ৬ বছর যাবৎ জুডিশিয়াল ডেলিগেট হিসাবে নিউইয়র্ক স্টেটের সুপ্রিমকোর্টের জাস্টিস ও সিভিল কোর্টের বিচারক মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV