অ্যান্ড্রয়েডে এল মাইক্রোসফটের অফিস অ্যাপ
অনলাইন ডেস্ক : অ্যান্ড্রয়েডে এল মাইক্রোসফট অফিসআইফোনের পর অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অফিস সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন আকারে উন্মুক্ত করল মাইক্রোসফট। বছরে ১০০ মার্কিন ডলার খরচ করলে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে অ্যাপ আকারে অফিস ব্যবহার করা যাবে। অর্থাত্, মুঠোফোনে ইন্টারনেট সংযোগ চালু না থাকলেও ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুযোগ থাকবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
৩১ জুলাই শুধু অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘অফিস মোবাইল’ অ্যাপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অবশ্য মাইক্রোসফটের জনপ্রিয় এ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ব্যবহার করা যাবে না। এর আগে চলতি বছরের জুন মাসে আইফোনের অ্যাপ্লিকেশন আকারে অফিস সফটওয়্যারটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট।
মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন উইন্ডোজ ফোন, আইফোন ও অ্যান্ড্রয়েড তিন মোবাইল প্ল্যাটফর্মেই অফিস ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, গুগলের প্লে স্টোর থেকেই অফিস অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণের পরবর্তী সংস্করণগুলোতেই কেবল অফিস অ্যাপটি সমর্থন করবে।
অবশ্য অফিস সফটওয়্যারটি কবে নাগাদ ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফটের কর্তৃপক্ষ।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আপাতত আইপ্যাড বা অ্যান্ড্রয়েনির্ভর ট্যাবলেটে অ্যাপ আকারে অফিস উন্মুক্ত না করলেও মাইক্রোসফটের ‘সারফেস’ ব্যর্থতার পর শিগগিরই এ নিয়ে ভাবতে শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইপ্যাড ও অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য অফিস ওয়েব অ্যাপস নামের বিশেষ সুবিধা রেখেছে মাইক্রোসফট যাতে ইন্টারনেটে থাকা অবস্থাতেই কেবল তা ব্যবহার করা যায়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’