অ্যান্ড্রয়েডে ফেসবুক ‘হোম’
অনলাইন ডেস্ক : অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য নতুন সফটওয়্যার ‘হোম’ চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ৪ এপ্রিল ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ‘হোম’ নামের নতুন সফটওয়্যারটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের স্ক্রিনে ফেসবুকের ‘ফিড’ বা বিভিন্ন আপডেট সরাসরি দেখাবে ‘হোম’ সফটওয়্যারটি। খবর বিবিসির। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘হোম’ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘মোড়ক’ হিসেবে কাজ করবে, যা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। ফেসবুকের নোটিফিকেশন, ছবি, বার্তা প্রভৃতি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের মূল স্ক্রিনে সরাসরি দেখাবে। এর আগে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুকের এ সুবিধা পাওয়া যেত। ‘হোম’ সফটওয়্যারটির কল্যাণে ফেসবুক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মোবাইল ফোনের অভিজ্ঞতা বদলে দেবে ‘হোম’ সফটওয়্যার। ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফেসবুকের সদর দপ্তরে অ্যান্ড্রয়েডের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ফেসবুকের কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবেন মার্ক জাকারবার্গ। এ অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, ‘অ্যাপ্লিকেশন বিষয়টি ডেস্কটপ ও ল্যাপটপের সঙ্গে যেভাবে যায়, স্মার্টফোনের সঙ্গে সেভাবে যায় না। স্মার্টফোন ব্যবহারের নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত করা জরুরি। স্মার্টফোন ব্যবহার করে বন্ধুরা কখন কোথায় কী বলছে, তা আমরা সব সময় জানতে চাই।’ ‘হোম’ সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনে মোড়ক হিসেবে স্মার্টফোন স্ক্রিনের অ্যাপ্লিকেশনগুলোকে আড়াল করে রাখবে। এর বদলে স্ক্রিনে নানা ফেসবুক ফিড দেখাতে থাকবে। গুগলের প্লে স্টোর থেকে এ সফটওয়্যারটি ১২ এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে। তবে এক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ৪.০ সংস্করণটি থাকতে হবে। আপাতত স্যামসাং ও এইচটিসির ছয়টি স্মার্টফোনে ‘হোম’ সুবিধা পাওয়া যাবে। শিগগিরই ট্যাবলেট কম্পিউটারে এ সুবিধা আনার পরিকল্পনা করেছে ফেসবুক।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests