Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের ‘মাস্টার কি’ উদ্ভাবিত

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 4, 2013 | 1:58 PM

তরিকুর রহমান সজীব :
অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের 'মাস্টার কি' উদ্ভাবিতসময়ের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি পণ্য যেমন স্মার্টফোন, স্মার্টফোনের মধ্যে আবার সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যান্ড্রয়েড। সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবলেট পিসি। তবে অ্যান্ড্রয়েড সংশ্লিষ্ট সকলের জন্য দুঃসংবাদ, গবেষকরা এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবহার করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসকে হ্যাক করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ‘লুপহোল’ ব্যবহার করেই হ্যাক করা যাবে ডিভাইস। সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই পদ্ধতি ব্যবহার করা যাবে বলে একে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ‘মাস্টার কি’। নিরাপত্তা গবেষণা সংস্থা ‘ব্লুবক্স’-এর গবেষক দল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ত্রুটি উন্মুক্ত করেছেন। ব্লুবক্সের চিফ টেকনিক্যাল অফিসার জেফ ফরিস্টাল এক ব্লগে অ্যান্ড্রয়েডের এই ত্রুটি উন্মোচন করে জানিয়েছেন, হ্যাকারদের জন্য এটি একটি বড় ধরনের সুযোগ। ব্লগপোস্টে তিনি বলেন, ‘এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সার্বিক নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম। এটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডিভাইসের তথ্য যেমন চুরি করা যাবে, তেমনি অ্যান্ড্রয়েডে আড়িপাতা যাবে এবং ওই ডিভাইস থেকে জাংক বা স্প্যামও পাঠানো যাবে।’ তিনি জানিয়েছেন, এটি ব্যবহার করে সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসকে নিয়ন্ত্রণ করা সম্ভব যা সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বিশাল দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল অবশ্য এটি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV