Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

অ্যাপলের ‘চোঙ’ কম্পিউটার

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 12, 2013 | 1:05 PM

                                            নল বা চোঙের আকৃতির কম্পিউটার বাজারে আনবে অ্যাপল। ১০ জুন অ্যাপলের বার্ষিক সম্মেলনে  চোঙের আকৃতির ম্যাক প্রো কম্পিউটারের তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। খবর রয়টার্সের। কম্পিউটারের নকশাতে পরিবর্তন আনতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য অ্যাপলের সুনাম রয়েছে। তবে এবারে ডেস্কটপ কম্পিউটার নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন ফিল শিলার। চলতি বছরের শেষ প্রান্তিক অর্থাত্ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস নাগাদ নলাকার বিশেষ ডেস্কটপ কম্পিউটার বাজারে আনতে পারে অ্যাপল। ফিল শিলার জানিয়েছেন, বিশেষ চোঙের আকৃতির ১০ ইঞ্চি মাপের ধাতব কাঠামোর এ কম্পিউটারে থাকবে উন্নত প্রসেসিং ক্ষমতা। কারণ এতে ব্যবহূত হয়েছে ইনটেল জেওন মাইক্রোপ্রসেসর যা মূলত উচ্চশক্তির কম্পিউটার সার্ভারের ক্ষেত্রে ব্যবহূত হয়। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপল তার পুরোনো উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে এমন সমালোচনার মুখে নতুন এ উদ্ভাবনী কম্পিউটার প্রদর্শন করেছে অ্যাপল। এ প্রসঙ্গে অ্যাপলের বিপণন প্রধান বলেছেন, ‘এর চেয়ে আর উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারছি না। আমরা এর আগে যতো কিছু উদ্ভাবন করেছি তার চেয়ে এটি সম্পূর্ণ ব্যতিক্রম।’ নতুন এ কম্পিউটারের দাম প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ