Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

অ্যাপলের সফটওয়্যার ডেভলপার্স ওয়েবসাইট হ্যাকড

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: July 22, 2013 | 10:01 AM

ডেস্ক: কম্পিউটার ও সফটওয়্যার জায়ান্ট অ্যাপলও নিস্তার পাচ্ছে না হ্যাকিং থেকে। নানা স্তরে সজ্জিত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে অ্যাপলের সফটওয়্যার ডেভলপার্স ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। আশঙ্কা করা হচ্ছে, ব্যক্তিগত তথ্য সেখান থেকে চুরি করা হয়েছে। এদিকে ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই অ্যাপল কর্তৃপক্ষ তা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ও ওয়েবসাইটটিকে পুনরায় সক্রিয় করতে কাজ চালিয়ে যাচ্ছে। এবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিñিদ্র করার লক্ষ্যে কাজ করছেন অ্যাপলের সফটওয়্যার ডেভলপার্স ওয়েবসাইটের ডেভলপাররা। গত দু’-এক সপ্তাহ ধরে মাঝে-মধ্যেই ওয়েবসাইটটিকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপলকে। অ্যাপলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক অনুপ্রবেশকারী ওয়েবসাইটটি থেকে ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা চালিয়েছিলেন। তবে কে বা কারা এ সাইবার হামলার সঙ্গে জড়িত, তা এখনও জানতে পারেনি অ্যাপল কর্তৃপক্ষ।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ