Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে উল্টাপাল্টা প্রশ্ন : ইন্ডিয়ানায় কিশোর গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: February 6, 2019 | 10:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে উল্টাপাল্টা প্রশ্ন
করে তার ফলাফল ভোগ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের এক স্কুলপড়ুয়া ছেলেকে।
পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে পাঠিয়েছে সংশোধনাগারে।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ছেলেটির বয়স ১৩ বছর। ‘সিরি’কে সম্প্রতি সে জিজ্ঞেস করেছিল, ‘আমি একটি স্কুলে গুলি চালাতে চাই।’ পরে এ বিষয়ে উত্তর দেয় সিরি। সেই কথাগুলো আবার অনলাইনে প্রকাশ করে ছেলেটি। পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার করে ওই ছেলেকে। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা বলছেন, ওই ছেলেটি অস্ত্রের নাগাল পায়নি বলেই তারা মনে করেন।
গত বৃহস্পতিবার ভ্যালপারাইসো পুলিশ বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ছেলেটির কথার জবাবে স্থানীয় কিছু স্কুলের তালিকা তৈরি করে দিয়েছিল অ্যাপলের ‘সিরি’। তবে ওই ছেলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্কুলকে হুমকি দেয়নি। পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘হুমকির বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। কিন্তু পুলিশ বিভাগ খুব গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে এ ধরনের কাজ। স্থানীয় স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছি আমরা।’
অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হলো ‘সিরি’। একে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে সঠিক ও সংশ্লিষ্ট জবাব পাওয়া যায় তৎক্ষণাৎ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV