অ্যাপল আইফোন ৪ বাঁহাতি ব্যবহারকারীদের অনুপযোগী
ডেস্ক: অ্যাপল আইফোন ৪ বাঁহাতি ব্যবহারকারীদের জন্য একেবারেই অনুপযোগী। অর্থাৎ যারা বাম হাতটিকেই যে কোন কাজের জন্য ব্যবহার করেন, তাদের জন্য অ্যাপল ইনকর্পোরেশনের ডিজাইনারদের কোন পরিকল্পনাই ছিল না বলে মনে করেন বাঁহাতি ব্যবহারকারীরা। ২০১০ সালে অ্যাপলের এ ভার্সনের আইফোনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অ্যাপল আইফোন ৪ থেকে কল করা, ইন্টারনেট ব্যবহার করা সবই বাঁহাতিদের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো। কারণ, বাম হাতে ধরার ফলে আইফোনটির অ্যান্টেনা হাতের নিচে চাপা পড়ে যায়। ফলে নেটওয়ার্ক নিয়ে পড়তে হয় মহাযন্ত্রণায়। কল কেটে যায় হরহামেশা। জার্মানির বাঁহাতি মানুষদের একটি সংগঠনের সদস্য অ্যাগনেস মারিয়া ফোরসথোফার বললেন, প্রয়োজনীয় কোন ডিভাইসই বাঁহাতিদের উপযুক্ত নয়। এমনকি প্রতিটি আদর্শ ডিভাইসেই (কিবোর্ড, মাউস ইত্যাদি) বাঁহাতি ব্যবহারকারীদের জন্য কিছু অসুবিধা রয়েছে। জার্মানিতে বাঁহাতিদের একটি তথ্যকেন্দ্রের প্রধান বারবারা স্যাটলার অ্যাপল আইফোনের ডিজাইনে বিশেষ সমস্যার কথা উল্লেখ করে বলেন, বাম হাত দিয়ে নাম্বার প্যাড ব্যবহার করা কঠিন। স্যাটলার বলেন, হাতেগোনা কয়েকটি কিবোর্ডের বাম দিকে নাম্বার প্যাড রয়েছে। তিনি বাঁহাতিদের পরামর্শ দিয়েছেন, তাদের উচিত ইউএসবি সংযোগসহ একটি ভিন্ন নাম্বার প্যাড কেনা, ঠিক যেমনটি ল্যাপটপের ক্ষেত্রে ব্যবহৃত হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity