অ্যামাজনে বিক্রির শীর্ষে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যামাজনে সর্বাধিক বিক্রির শীর্ষে রয়েছে এসকে সিনহার লেখা বই ‘এ ব্রোকেন ড্রিম’। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ইংরেজি ভাষায় লেখা আত্মজীবনীমূলক এই বইটিতে বাংলাদেশে ‘আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র’ স্থান পেয়েছে।
বইটি গত ১৯ সেপ্টেম্বর’১৮ তারিখে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন মাধ্যম- অ্যামাজন ডটকমে প্রকাশিত হয়েছে।
অ্যামাজনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘এ ব্রোকেন ড্রিম’ এরই মধ্যে বেস্ট সেলার একটি আইটেম। পাঠকদের কাছে এটি বেশ সারা ফেলেছে। অ্যামাজন দেখাচ্ছে বিক্রি ও পাঠকদের আগ্রহ ও বইটির প্রচ্ছদ দেখার ভিত্তিতে এটি ৫ স্টার বা র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। ওয়েব সাইটের ওই লিঙ্ক ভিউয়ার্সের ৮৬ শতাংশ ‘এ ব্রোকেন ড্রিম’ নিয়ে তাদের আগ্রহ দেখিয়েছেন। যা র্যাঙ্কিংয়ে ৪.২ অর্থাৎ ৫ স্টারের মধ্যে। যা সর্বোচ্চ। এর কাছাকাছি দ্বিতীয়টি নেই। যেখানে দেখানো হচ্ছে- ৪ স্টার, ৩ স্টার বা ২ স্টার র্যাঙ্কিংয়ে অন্য কোনো বই উঠে আসতে পারেনি। তবে ১ স্টার র্যাঙ্কিংয়ে একাধিক বইয়ের নাম আছে। যেগুলোতে পাঠক ও দর্শকদের ১৪ শতাংশ আগ্রহ দেখিয়েছেন। বিশে^র যেকোনো দেশ থেকে ৯.৯৯ ডলার মূল্য অ্যামাজন অনলাইনে পরিশোধ করে ‘এ ব্রোকেন ড্রিম’ ক্রয় করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার লেখা বইতে স্থান পেয়েছে, বর্তমান ক্ষমতাসীনরা জোর করে কীভাবে তাকে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করেছিল, কোন প্রেক্ষাপটে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল, তার বিরুদ্ধে কুৎসারটনা ও দেশে ফিরতে বাধা নেয়ার নেপথ্যের কারণসমূহ। সূত্র: শীর্ষ নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!