Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগ আনতে পারে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: December 12, 2010 | 2:37 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগ আনতে পারে যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জের আইনজীবী জেনিফার রবিনসন এ খবর জানান।জেনিফার রবিনসন জানান, তার ধারণা যুক্তরাষ্ট্রের সরকারি কেঁৗসুলিরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে তাদের মামলা চূড়ান্ত করেছেন এবং শিগগির তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। গুপ্তচরগিরি আইনের আওতায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে সম্ভবত অভিযোগ আনা হবে। এদিকে অ্যাসাঞ্জকে শনিবার লন্ডনের ওয়াল্ডসওয়ার্থ কারাগারের মূল অংশ থেকে সরিয়ে নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। দু’নারীর ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে সুইডেন থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তবে উইকিলিকস এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে।এএফপি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ