Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টার’র সভায় বাংলাদেশীদের মূলধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মাফ মিসবাহর

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: March 31, 2019 | 11:46 AM


https://www.facebook.com/USANewsNY/videos/2332899760277679/

ইউএসএনিউজঅনলাইন.কম : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিশিষ্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন বলেছেন, আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখা, ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশীসহ সাউথ এশিয়ানদের মূলধারায় সম্পৃক্ত হতে হবে। দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে অ্যাসাল। গত ৩০ মার্চ শনিবার সন্ধ্যায় ব্রঙ্কস চ্যাপ্টারের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


ব্রঙ্কসের খান’স টিউটরিয়াল হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল উইমেন্স কমিটির চেয়ার শাহানা বেগম, ন্যাশনাল কমিটির করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, খাজা মঈনুদ্দিন, মোহাম্মদ সালাহ উদ্দিন, অর্গানাজিং ডাইরেক্টর ইব্রাহিম বারো ভূইয়া, ইমিগ্রেশান ডাইরেক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম খান, ট্রেজারার মো. বশির মিয়া, কুইন্স উইমেন্স চ্যাপ্টারের চেয়ার আদান ইসলাম, ব্রঙ্কস উইমেন্স চ্যাপ্টারের মমতা আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ, প্রফেসার সায়েম মোস্তাকিম, নূর মোহাম্মদ ফয়সাল প্রমুখ। অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৩ এপ্রিল অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ২০২০-২০২১ সালের নতুন কমিটি গঠন এবং ২৭ এপ্রিল অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV