Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আইওএস-এ আসছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: August 2, 2013 | 2:02 AM

মোজাহেদুল ইসলাম : 
জনপ্রিয় প্রযুক্তি পণ্য আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস-এ এবারে অ্যাপল যুক্ত করতে যাচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ফলে আইফোন বা আইপ্যাডের ডিসপ্লেতে স্পর্শ করেই আঙুলের ছাপের মাধ্যমে ফোন আনলক করা যাবে কিংবা বিভিন্ন অ্যাপ স্টোরে নিজের পরিচিতি নিশ্চিত করার জন্য আঙুলের ছাপই যথেষ্ট হবে। ধারণা করা হচ্ছে, আইফোন বা আইপ্যাডে যে ফিজিক্যাল হোম বাটন রয়েছে, সেখানেই যুক্ত করা হবে এই সেন্সর। এই বাটনে এমবেডেড আকারেই থাকবে বায়োমেট্রিক এই সেন্সর। আইওএস নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও থেকেই বিষয়টি অনুমান করা হচ্ছে। তাছাড়া কিছুদিন আগে তাইওয়ানের একটি সাপ্লাই চেইন সূত্র জানিয়েছিল, আইফোনের কোটিং ম্যাটেরিয়াল উপযুক্তভাবে ফিঙ্গারপ্রিন্ট সমর্থন না করায় আইফোন তৈরি পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলে সম্প্রতি অনলাইনে প্রকাশিত ভিডিওতে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবহার দেখানো হয়েছে, তা দেখে আইওএস-এ বায়োমেট্রিক সেন্সর যুক্ত হওয়ার ধারণাটি শক্তিশালী হয়েছে। ব্যক্তিগত পরিচিতি থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রেই বায়োমেট্রিক সেন্সরের বহুল ব্যবহার রয়েছে। তবে স্মার্টফোনগুলোতে বায়োমেট্রিক সেন্সরের তেমন একটা ব্যবহার এখনও নেই। এর আগে মটোরোলা ২০১১ সালে তাদের অ্যাট্রিক্স ৪জি ফোনে যুক্ত করেছিল এই ফিচার। পাসওয়ার্ড এবং পিনলকের বাইরেও এর মাধ্যমে ডিভাইসের সার্বিক নিরাপত্তা যুক্ত হয়েছিল এর মাধ্যমে। তবে সেই ফিচারটি শতভাগ কাজ করেনি বলে অভিযোগ ছিল অনেকেরই। পরবর্তী সময়ে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩তে যুক্ত হয় ‘ফেস আনলক’ সুবিধা। এর জন্যও বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে। গুগল’র নেক্সাস ৪-এও বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করেই ভয়েস আনলক সুবিধা চালু করা হয়েছে। এর সম্ভাবনা ও সুবিধার কথা চিন্তা করেই গত বছরে অ্যাপল কিনে নেয় ‘অথেনটেক’ নামের একটি কোম্পানি যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই সংক্রান্ত হার্ডওয়্যার তৈরি করে থাকে। তখন থেকেই ধারণা করা হচ্ছিল পরবর্তী অ্যাপল পণ্যে এই সেন্সরগুলো যুক্ত হবে। আগের বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা হলে আসছে সেপ্টেম্বরে উন্মুক্ত হবে নতুন আইফোন। তবে সেটি আইফোন ৫এস হবে নাকি আইফোন ৬ হবে, তা এখনও জানায়নি অ্যাপল। তবে মডেল যেটাই হোক, আইওএস ৭ অপারেটিং সিস্টেম নিয়েই এটি হাজির হবে বলে মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV