Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আইটিভি ইউএস’র সিও শহীদুল্লাহ স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: January 10, 2021 | 3:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের বাফেলো সিটিতে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হন আইটিভি ইউএস ও এফএম-৭৮৬ এর সিও মুহাম্মদ শহীদুল্লাহ। দুর্ঘটনার পর পরিবারের অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান কিছুক্ষণের মধ্যেই। তবে প্রায় ১৬ ঘণ্টা হাসপাতালে থাকার পর ছাড়া পান এই ইন্টারফেইথ স্কলার।
দুর্ঘটনা সম্পর্কে মুহাম্মদ শহীদুল্লাহ জানান, কমিউনিটির একজন ইমামকে সহায়তার জন্য ৩০ ডিসেম্বর নিউইয়র্ক থেকে বাফেলোতে এসেছিলেন তিনি। পরের দিন সন্ধ্যায় ফেরার পথে তার গাড়িটি ইন্টারসেকশনে দাঁড়ানো ছিল। তখন ঘঊড ণঙজক কএট-৫৩১২ নাম্বারের গাড়িটি পেছন থেকে তার গাড়িকে ধাক্কা দিলে ড্রাইভিং সিটে থাকা মুহাম্মদ শহীদুল্লাহসহ গাড়িতে থাকা তার পরিবারের অন্যান্য সদস্যরা দুর্ঘটনার শিকার হয়ে আঘাত প্রাপ্ত হন।
তিনি আরো জানান, এরপর স্থানীয় একটি এম্বুলেন্সে করে দ্রুত তাদেরকে ইসিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. লোবিক ক্যারির তত্ত্বাবধানে তিনি ও তার পরিবার চিকিৎসা গ্রহণ করেন। তার পরিবারের অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু মুহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘ ১৬ ঘণ্টা ট্রিটমেন্ট নেয়ার পর ছাড়পত্র পান। এবং স্থানীয় একজনের বাসায় ফেরেন।
এরপর ডাক্তারের পরামর্শে দু’দিন পর তার নিউইয়র্কের বাসায় ফেরেন। বর্তমানে তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV